সিরীয় কুর্দিদের সহযোগিতা বন্ধ করুন, যুক্তরাষ্ট্রকে তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক
২২ নভেম্বর ২০২২, ১৭:৫০আপডেট : ২২ নভেম্বর ২০২২, ১৭:৫০

সিরীয় কুর্দি মিলিশিয়াতে সহযোগিতা বন্ধের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে তুরস্ক। মঙ্গলবার সীমান্তে পাল্টাপাল্টি হামলার পর সৃষ্ট উত্তেজনায় সামরিক পদক্ষেপের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র হুঁশিয়ারি জানায়। এরপর তুরস্ক এই আহ্বান জানালো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

দুই সিরীয় সামরিক সূত্র রয়টার্সকে বলেছে, তাল রিফাত ও কোবানি এলাকায় কুর্দিদের ঘাঁটিতে তুরস্কের বোমাবর্ষণ জোরদার হয়েছে।

সিরিয়ার মিত্র দেশ রাশিয়াও তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছে সিরীয় ভূখণ্ডে সামরিক শক্তি ব্যবহারে সংযমী হওয়ার জন্য। একই সঙ্গে তারা উত্তেজনা না বাড়ানোর আহ্বান জানিয়েছে।  

তুরস্ক দাবি করেছে, সিরীয় কুর্দি ওয়াইপিজি সোমবার উত্তর সিরিয়ায় মর্টার হামলা চালিয়ে দুই ব্যক্তিকে হত্যা করেছে। কুর্দি মিলিশিয়াদের বিরুদ্ধে তুর্কি বিমান হামলা এবং এক সপ্তাহ আগে ইস্তাম্বুলে প্রাণঘাতী বোমা বিস্ফোরণের পর এই পাল্টাপাল্টি হামলা হলো।

ওয়াইপিজি’র নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস বলেছে, সম্প্রতি তুরস্কের হামলায় বেসামরিক ও তাদের যোদ্ধা মিলিয়ে ১৫জন নিহত হয়েছে।

তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান জারি রাখার অঙ্গীকার করেছেন। একই সঙ্গে ন্যাটো মিত্র যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন, সিরিয়া কুর্দিদের সহযোগিতা প্রদান বন্ধ করার জন্য।

তুরস্ক ওয়াইপিজিকে নিষিদ্ধঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)-এর শাখা বলে মনে করে।

আকার বলেন, আমরা আমাদের অংশীদার, বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানাচ্ছি, যেকোন পর্যায়ে ওয়াইপিজির মতো সন্ত্রাসীদের সব ধরনের সহযোগিতা বন্ধ করার জন্য।

এর আগে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেছিলেন, চলমান অভিযান শুধু বিমান হামলায় সীমাবদ্ধ থাকবে না। এতে হয়ত পদাতিক বাহিনীও যুক্ত হবে।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম