বিদেশি গুপ্তচর সন্দেহে ১২ জনকে গ্রেফতার করলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক
০৬ ডিসেম্বর ২০২২, ১৮:০৩আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২, ১৮:০৩

নাশকতামূলক কর্মকাণ্ডের ষড়যন্ত্র এবং বিদেশি গুপ্তচর সন্দেহে ইরানে অন্তত ১২জনকে গ্রেফতার করা হয়েছে। এক বিবৃতিতে গ্রেফতারের কথা জানিয়েছে দেশটির অভিজাত বাহিনী বিপ্লবী গার্ডস। মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

ইরানের বিপ্লবী গার্ডস বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, জার্মানি ও নেদারল্যান্ডসে বসবাসরত প্রতিবিপ্লবী এজেন্টদের নির্দেশনায় এই নেটওয়ার্কের সদস্যরা যুদ্ধের অস্ত্র কেনার মাধ্যমে নাশকতামূলক কর্মকাণ্ডের ষড়যন্ত্র করছে। তারা জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে কাজ করছে।

বিবৃতিতে গ্রেফতারকৃতদের জাতীয়তা বা বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়নি।

১৬ সেপ্টেম্বর নৈতিকতা পুলিশের হেফাজতে কুর্দি নারী মাহশা আমিনির মৃত্যুর ইরানজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। ১৯৭৯ সালের বিপ্লবের পর ইসলামপন্থী শাসকরা যেসব বৃহত্তম চ্যালেঞ্জের মুখে পড়েছিল এটি সেগুলোর অন্যতম।

তেহরান অভিযোগ করে আসছে, পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো বিক্ষোভে উস্কানি দিচ্ছে এবং ইরানে গৃহযুদ্ধ ছড়িয়ে দিতে চায়।

/এএ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের