ইরাকে শক্তিশালী বোমা বিস্ফোরণ, ৮ পুলিশ কর্মকর্তা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
১৮ ডিসেম্বর ২০২২, ১৫:০০আপডেট : ১৮ ডিসেম্বর ২০২২, ১৫:০০

ইরাকের উত্তর মধ্য শহর কিরকুকের কাছে শক্তিশালী বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন কমপক্ষে ৮ জন। রবিবার নিহতদের বেশিরভাগই পুলিশ কর্মকর্তা বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে নিরাপত্তা সূত্র।

কিরকুক রাজধানী বাগদাদ থেকে ২৩৮ কিলোমিটার দূরে অবস্থিত। ২০১৭ সালে কুর্দী বাহিনীর কাছ থেকে শহরটি দখল করে নেয় ইরাকের নিরাপত্তা বাহিনী।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, সাফারা গ্রামের কাছে বিস্ফোরণটি ঘটে। আহতদের পুলিশ কর্মকর্তাদের অবস্থা গুরুতর।

হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনও গোষ্ঠী দায় স্বীকার করেনি। তবে অঞ্চলটিতে জঙ্গিগোষ্ঠী আইএস এখনও সক্রিয় রয়েছে। সূত্র: আল জাজিরা

/এলকে/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি