তুরস্কের রফতানি আয় রেকর্ড ২৫৪ বিলিয়নে উন্নীত হয়েছে: এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক
০২ জানুয়ারি ২০২৩, ১৭:৪১আপডেট : ০২ জানুয়ারি ২০২৩, ১৭:৪১

২০২২ সালে তুরস্কের রফতানির পরিমাণ বেড়েছে ১২ দশমিক ৯ শতাংশ। বছরটিতে দেশটির রফতানি আয়ের পরিমাণ রেকর্ড ২৫৪ দশমিক ২ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। সোমবার এক অনুষ্ঠানে দেওয়া ভাষণে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান এ তথ্য জানিয়েছেন। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

এরদোয়ান বলেন, ২০২২ সালে তুরস্ক থেকে ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশগুলোতে রফতানির পরিমাণ ১২ শতাংশ বেড়েছে। একই সময়ে প্রায় ১০ হাজার কোম্পানি প্রথমবারের মতো বিভিন্ন পণ্যসামগ্রী রফতানি করেছে।

সাম্প্রতিক বছরগুলোতে দেশের অর্থনীতি, বিশেষ করে রফতানি আয় বৃদ্ধি ও খনিজ সম্পদ অনুসন্ধানে জোর দেয় তুরস্ক। গত মাসেই কৃষ্ণ সাগরে আরও ৫৮ বিলিয়ন ঘনমিটার প্রাকৃতিক গ্যাসের মজুদ আবিষ্কারের ঘোষণা দেন এরদোয়ান। জানান, মজুদের পরিমাণ বেড়েছে অন্য একটি গ্যাসক্ষেত্রেও। এ নিয়ে কৃষ্ণ সাগরে দেশটির মোট প্রাকৃতিক গ্যাসের মজুদের পরিমাণ দাঁড়িয়েছে ৭১০ বিলিয়ন কিউবিক মিটার (বিসিএম)।

ভূমধ্যসাগরে প্রাকৃতিক সম্পদের খোঁজে আরও অনুসন্ধান তৎপরতা চালিয়ে যাচ্ছে তুরস্ক। তবে বিরোধপূর্ণ পানিসীমায় চালানো তৎপরতা নিয়ে গ্রিস ও সাইপ্রাসের সঙ্গে আঙ্কারার উত্তেজনা দেখা দিয়েছে।

/এমপি/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী