আরও ২ বিক্ষোভকারীকে ফাঁসি দিলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক
০৭ জানুয়ারি ২০২৩, ২০:৫৬আপডেট : ০৭ জানুয়ারি ২০২৩, ২১:০০

ইরানজুড়ে সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে আধাসামরিক এক কর্মকর্তার মৃত্যুর সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই বিক্ষোভকারীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির সরকার। শনিবার (৭ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বিবিসি।

মোহাম্মদ মাহদি কারামি ও সৈয়দ মোহাম্মদ হোসেইনিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃতুদণ্ড কার্যকর করায় ইরান সরকারের প্রতি নিন্দা জানিয়েছে মানবাধিকার গোষ্ঠীগুলো। ২২ বছর বয়সী কারামির পরিবার বলছে, ফাঁসি কার্যকরের আগে তার সঙ্গে দেখা করার অনুমতি দেয়নি প্রশাসন। এর আগেও কয়েকজনকে একইভাবে মৃত্যুদণ্ড দিয়েছে তেহরান।

উল্লেখ্য, ইরানের কঠোর পোশাকবিধি অমান্য করায় গ্রেফতার করা হয় মাহশা আমিনিকে। গ্রেফতারের পর ১৬ সেপ্টেম্বর হাসপাতালে তার মৃত্যু হয়। তার মৃত্যুর পর থেকে দেশটির পোশাকবিধির বিরোধিতা ও হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ইরানে ছড়িয়ে পড়ে বিক্ষোভ। চলমান প্রতিবাদে বিক্ষোভকারীদের জ্বালানো আগুনে অনেক নারী তাদের হিজাব পোড়ান, যা শাসকদের প্রতি প্রকাশ্য অবাধ্যতার সুনির্দিষ্ট চিত্র হাজির করছে। 

গত সেপ্টেম্বর থেকে ইরানে শুরু হওয়া সরকারবিরোধী আন্দোলনে নিরাপত্তা বাহিনীর হাতে এ পর্যন্ত অন্তত ৫১৬ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। এর মধ্যে ৭০ জন শিশু রয়েছে। গ্রেফতার হয়েছে ১৯ হাজারের বেশি।

/এলকে/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি