ওমান উপসাগরে চীন, রাশিয়া ও ইরানের যৌথ মহড়া

আন্তর্জাতিক ডেস্ক
১৫ মার্চ ২০২৩, ২০:১২আপডেট : ১৫ মার্চ ২০২৩, ২০:১২

যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধপূর্ণ অবস্থানে থাকা রাশিয়া, চীন ও ইরানের নৌবাহিনী ওমান উপসাগরে যৌথ নৌমহড়ায় অংশগ্রহণ করবে। মঙ্গলবার চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। মার্কিন বার্তা সংস্থা এপি’র খবরে বিষয়টি জানা গেছে।

এই যৌথ মহড়ায় আরও কয়েকটি দেশ অংশগ্রহণ করবে বলে জানিয়েছে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে দেশগুলোর সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

পাকিস্তান, ওমান এবং সংযুক্ত আরব আমিরাতের কৌশলগত পারস্য উপসাগরে উপকূল রয়েছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এই মহড়া অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে প্রায়োগিতক সহযোগিতা গভীর করতে ভূমিকা রাখবে।

মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বুধবার বলেছেন, যৌথ মহড়া নিয়ে উদ্বিগ্ন নয় হোয়াইট হাউজ। যুক্তরাষ্ট্র ও অপর দেশগুলো নিয়মিত সামরিক মহড়া চালায়। রাশিয়া ও চীন এই প্রথম কোনও মহড়ায় অংশ নিচ্ছে না।

বুধবার শুরু হয়ে রবিবার পর্যন্ত এই যৌথ নৌমহড়া চলবে। বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্র ও চীনের উত্তেজনার মধ্যে এই মহড়া অনুষ্ঠিত হচ্ছে। এসব ইস্যুর মধ্যে একটি হলো, ইউক্রেনে রাশিয়ার আক্রমণের নিন্দা জানাতে চীনের অস্বীকৃতি।

২০১৯ সালে একই ধরনের মহড়ায় অংশ নিয়েছিল দেশ তিনটি।

/এএ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের