প্রেসিডেন্টের আপস প্রস্তাবে নারাজ নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক
১৬ মার্চ ২০২৩, ১৭:৩৭আপডেট : ১৬ মার্চ ২০২৩, ১৭:৩৭

প্রায় দশ সপ্তাহ ধরে চলমান বিক্ষোভ থামাতে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগের সমঝোতার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আপস প্রস্তাব প্রত্যাখানের পর বিচার ব্যবস্থার সংস্কারবিরোধী আন্দোলন আরও গতি পেয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইসরায়েলের বিচারব্যবস্থার সংকট হ্রাসে সমঝোতার প্রস্তাব করেছিলেন প্রেসিডেন্ট হার্জগ। দেশটির পার্লামেন্টের হাতে সব ক্ষমতা না রেখে বিচারক নির্বাচক কমিটিতে তিনজন মন্ত্রী, হাই কোর্টের প্রেসিডেন্ট, দুজন বিচারক এবং দুজন সরকারি কর্মকর্তাকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছিলেন তিনি।

হার্জগের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন নেতানিয়াহু। দেশটির ক্ষমতাসীন জোটও প্রেসিডেন্টের প্রস্তাবকে সমর্থন করেনি। ইসরায়েল সরকারের সচিব ইয়োসি ফুকস এক টুইটার বার্তায় এ কথা জানান। 

নেতানিয়াহু হার্জগের এই প্রস্তাব নাকচ করার পর বৃহস্পতিবার বিক্ষোভকারীরা জেরুজালেম থেকে দেশটির সুপ্রিম কোর্টের দিকে এক বিশাল লাল রঙের রেখা আঁকে এবং ছোট ছোট নৌকা দিয়ে উত্তরাঞ্চলীয় শহর হাইফার উপকূল অবরোধ করে রাখে।

সুপ্রিম কোর্টের ক্ষমতা হ্রাসে নেতানিয়াহহু সরকারের পরিকল্পিত সংস্কার কর্মসূচির বিরুদ্ধে দেশটির পশ্চিমা মিত্ররাও অসন্তোষ প্রকাশ করেছে। তবে হার্জগের প্রস্তাবিত সমঝোতার বিষয়ে নেতানিয়াহু বলেন, ‘এটি শুধু বিদ্যমান পরিস্থিতিকেই স্থায়ী করবে।’

বিচার ব্যবস্থায় সংস্কারের বিষয়ে নেতানিয়াহুর পরিকল্পনা বাস্তবায়িত হলে সুপ্রিম কোর্টের বিচারক নির্বাচনের ক্ষেত্রে সরকারের বৃহত্তর প্রভাব প্রতিষ্ঠিত হবে এবং আইন প্রণয়নে সুপ্রিম কোর্টের ক্ষমতা সীমিত হবে। আইনমন্ত্রী ইয়ারিভ লেভিনের মতে, সংস্কারের ফলে দেশটির পার্লামেন্ট এবং বিচারক নির্বাচক কমিটির ক্ষমতা বৃদ্ধি পাবে।

ইসরায়েলের ইতিহাসে অন্যতম বড় বিক্ষোভ এটি। বুধবার (১৫ মার্চ) দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু বার্লিনের উদ্দেশে যাত্রা করতে বিমানবন্দরে গেলে শতাধিক বিক্ষোভকারী তার পথরোধ করে।

 

/এটি/এএ/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী