বিচার ব্যবস্থা সংস্কার

বাইডেনের সঙ্গে আলোচনার পর পিছু হটলেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক
২১ মার্চ ২০২৩, ০২:০০আপডেট : ২১ মার্চ ২০২৩, ০৩:৪৬

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিচার ব্যবস্থা সংস্কার পরিকল্পনা নিয়ে অবস্থান নরম করেছেন। সোমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আলোচনার পর এই অবস্থান পরিবর্তন করেন তিনি। সমালোচকরা বলছেন, সংস্কারে নমনীয়তা আনার পরও এটি সুপ্রিম কোর্টের ব্যবস্থাপনার ওপর সাংবিধানিক ক্ষমতা প্রদর্শণের চ্যালেঞ্জ তৈরি করবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

নেতানিয়াহু ডানপন্থী ক্ষমতাসীন জোটের এই সংস্কার প্রস্তাবের বিরোধিতায় ইসরায়েলজুড়ে ব্যাপক বিক্ষোভ চলমান রয়েছে। রবিবার বিক্ষোভটি ১১তম সপ্তাহে গড়িয়েছে। ইসরায়েলে এমন বিক্ষোভ নজিরবিহীন। এছাড়া এই সংস্কারের ফলে ইসরায়েলের বিচার ব্যবস্থার স্বাধীনতা নিয়ে দেশটির পশ্চিমা মিত্রদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে।

বাইডেনের সঙ্গে আলোচনার পর নেতানিয়াহু বলেছেন, সংস্কার কর্মসূচির বেশিরভাগ ধারা আইনে পরিণত হওয়া থেকে বাদ দেবেন তিনি।

নেতানিয়াহুকে বাইডেন বলেছেন, বিচার ব্যবস্থা সংস্কারে আপসকে সমর্থন জানাবেন তিনি। হোয়াইট হাউজ বলেছে, বিস্তৃত সমঝোতা এবং নজরদারি ও ভারসাম্য বজায় রাখার জন্য উৎসাহ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। জবাবে নেতানিয়াহু ইসরায়েলের গণতন্ত্রের মান নিয়ে বাইডেনকে আশ্বস্ত করেছেন।

১২ এপ্রিল প্রস্তাবটি পার্লামেন্টে আইনে পরিণত হতে পারে। এটি পাস হলে বিচারপতি মনোনয়নের ক্ষমতা পাবে পার্লামেন্ট।

বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ বলেছেন, এই সংস্কার প্রস্তাব হলো বিচার ব্যবস্থা কুক্ষিগত করার নীলনকশা।

/এএ/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি