সিরীয় যুদ্ধ শুরুর পর প্রথমবার সৌদি আরবে আসাদ

আন্তর্জাতিক ডেস্ক
১৮ মে ২০২৩, ২২:৪৭আপডেট : ১৮ মে ২০২৩, ২২:৪৭

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সৌদি আরবের বন্দর নগরী জেদ্দাহ পৌঁছেছেন। বৃহস্পতিবার আল-আরাবিয়া ও সিরীয় রাষ্ট্রীয় টেলিভিশন এই তথ্য নিশ্চিত করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

শুক্রবার শহরটিতে আরব লিগের সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে যোগদানের জন্য জেদ্দাহ পৌঁছেছেন আসাদ।

১১ বছর পর সিরিয়ার সদস্যপদ পুনর্বহালের পর আরব লিগের সম্মেলনে প্রথমবার যোগ দিচ্ছেন তিনি।

২০১১ সালে সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়নের কারণে সংস্থাটি থেকে সিরিয়ার সদস্যপদ বাতিল করা হয়েছিল।

বৃহস্পতিবার সৌদি আরবে আসাদের অবতরণ ইঙ্গিত দিচ্ছে এখন বেশিরভাগ আরব দেশ সিরিয়ার সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনে আগ্রহী।

সম্মেলনের আয়োজক দেশ সৌদি আরব ছিল আসাদবিরোধীদের সমর্থন দেওয়া একটি গুরুত্বপূর্ণ দেশ। বিক্ষোভকারীরা আসাদকে ক্ষমতা থেকে উৎখাত করতে চেয়েছিল।

সম্প্রতি সিরিয়ার যুদ্ধ অবসানে সংলাপের আহ্বান জানিয়েছে রিয়াদ। যুদ্ধে ৫ লক্ষাধিক মানুষ নিহত ও অর্ধেক জনগোষ্ঠী ঘরবাড়ি ছাড়া হয়েছেন।  

রাশিয়া ও ইরানের সহযোগিতায় বিদ্রোহীদের দখল করা ভূখণ্ডের বেশিরভাগ পুনরুদ্ধার করেছে আসাদ সরকার।

২০০০ সালে আসাদ সিরিয়ার ক্ষমতায় আসার পর থেকেই সৌদি আরবের সঙ্গে সম্পর্কে টানাপড়েন শুরু হয়েছিল। ২০১২ সালে দুই দেশ সম্পর্ক ছিন্ন করে। গত সপ্তাহে তারা পুনরায় নিজেদের দূতাবাস চালু করতে রাজি হয়েছে।

২০১৮ সাল থেকেই আরব লিগে সিরিয়াকে ফিরিয়ে আনার উদ্যোগ শুরু হয়েছিল। ওই সময় সংযুক্ত আরব আমিরাত দামেস্কর সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করে। ফেব্রুয়ারিতে সিরিয়া ও তুরস্কের ভয়াবহ ভূমিকম্পের পর এই উদ্যোগ গতি পায়।

১০ মে সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছিল, আসাদকে আরব লিগের বৈঠকে আমন্ত্রণ জানিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান। দামেস্কে আসাদের সঙ্গে বৈঠকে জর্ডানে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত নায়েফ বিন বন্দর আল-সুদাইরি আমন্ত্রণটি হস্তান্তর করেন।

/এএ/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম