ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনি প্রেসিডেন্টের ঐক্যের ডাক

আন্তর্জাতিক ডেস্ক
৩১ জুলাই ২০২৩, ১৫:১০আপডেট : ৩১ জুলাই ২০২৩, ১৬:০৯

ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে ফিলিস্তিনি নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তিনি বলেছেন, ইসরায়েলের বর্বর আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনিদের জাতীয় দায়িত্ব কাঁধে নেওয়ার বিকল্প নেই।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের আহ্বানে সাধারণ সম্পাদক পর্যায়ের একটি বৈঠক রবিবার মিসরের উপকূলীয় শহর এল আলামিনে শুরু হয়। এতে সংবাদমাধ্যমকে আমন্ত্রণ জানানো হয়নি বলে জানিয়েছেন মিসরে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত দিয়াব আল্লৌহ।   

বৈঠকে আব্বাস বলেন, ‘আমাদের অধিকার এবং পবিত্রতা রক্ষার পাশাপাশি অস্তিত্ব টেকাতে দখলদারিত্বের বিরুদ্ধে লড়াই করার জন্য জাতীয় ঐক্য নিশ্চিত করতে হবে।’

আব্বাস এ সময় ফিলিস্তিনের সব পক্ষকে তার রাজনৈতিক দল প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন-পিএলও এবং এর রাজনৈতিক এজেন্ডা সম্পর্কে দ্বিধাগ্রস্ত না হওয়ার পরামর্শ দেন। জানান, ফিলিস্তিনের জাতিসংঘের স্থায়ী সদস্য হওয়ার সংগ্রাম অব্যাহত থাকবে।  

ফিলিস্তিনে নির্বাচন হতে বাধা দেওয়ার জন্য ইসরায়েলকে অভিযুক্ত করে আব্বাস বলেন, ‘যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে এই বিষয়ে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগ করতে হবে।’

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড  

/এসপি/এমওএফ/
সম্পর্কিত
হরমুজে যুক্তরাষ্ট্রের ‘অত্যাধুনিক’ সাবমেরিন ড্রোন জব্দের দাবি ইরানের
বিবিসির বিশ্লেষণযুক্তরাজ্য-ইসরায়েল মুখোমুখি, সম্পর্ক কয়েক দশকের মধ্যে তলানিতে
গ্যালিলি সৈকতে মস্তিষ্ক খেকো অ্যামিবার সংক্রমণ
সর্বশেষ খবর
হরমুজে যুক্তরাষ্ট্রের ‘অত্যাধুনিক’ সাবমেরিন ড্রোন জব্দের দাবি ইরানের
হরমুজে যুক্তরাষ্ট্রের ‘অত্যাধুনিক’ সাবমেরিন ড্রোন জব্দের দাবি ইরানের
টিভিতে আজকের খেলা (৯ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৯ সেপ্টেম্বর, ২০২৬)
ইতালিতে বাঁধনের ওপর হামলায় জড়িত ৫ জন শনাক্ত: বাংলাফ্যাক্ট
ইতালিতে বাঁধনের ওপর হামলায় জড়িত ৫ জন শনাক্ত: বাংলাফ্যাক্ট
যুক্তরাজ্য-ইসরায়েল মুখোমুখি, সম্পর্ক কয়েক দশকের মধ্যে তলানিতে
বিবিসির বিশ্লেষণযুক্তরাজ্য-ইসরায়েল মুখোমুখি, সম্পর্ক কয়েক দশকের মধ্যে তলানিতে
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি