বাহরাইনে কারাগারে অনশনে ৫০০ বন্দি, পরিস্থিতি উদ্বেগজনক

আন্তর্জাতিক ডেস্ক
২০ আগস্ট ২০২৩, ১২:২৩আপডেট : ২০ আগস্ট ২০২৩, ১২:২৩

বাহরাইনে কারাগারের বাইরে দৈনিক এক ঘণ্টা সময় দেওয়া সহ একাধিক দাবিতে অনশনে নেমেছে অন্তত ৫০০ বন্দি। এটিকে দেশটির ইতিহাসে বন্দিদের বড় ধরনের অনশন বলা হচ্ছে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৭ আগস্ট থেকে বন্দিরা খাবার নিচ্ছেন না। আন্দোলনে যোগ দেওয়া বন্দির সংখ্যা আরও বেড়েছে।  এতে পরিস্থিতি গুরুতর আকার নিয়েছে।

বাহরাইনের নিষিদ্ধ বিরোধী দল আল ওয়াকফা বিবৃতিতে জানিয়েছে, কারাকক্ষের বাইরে সময় বাড়ানো, পরিবারের সঙ্গে দেখা করার ওপর বিধিনিষেধ প্রত্যাহার, শিক্ষা, সঠিক চিকিৎসাসহ বেশ কিছু দাবিতে ধর্মঘট শুরু করেন বন্দিরা।

বাহরাইন ইনস্টিটিউট ফর রাইটস অ্যান্ড ডেমোক্রেসির (বার্ড) সাইয়েদ আলওয়াদাই এবং জাউ কারাগারের একজন সাবেক বন্দি জানান, এটি সম্ভবত বাহরাইন কারাগারে ঘটে যাওয়া সবচেয়ে শক্তিশালী ধর্মঘটগুলোর একটি।

তাদের দাবি মেনে নেওয়ার বিষয়টি প্রত্যাখান করে আসছিল বাহরাইন কর্তৃপক্ষ। নতুন করে আন্দোলনের বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

তবে বন্দিদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা না দেওয়ার বিষয়টি অস্বীকার করেছে সরকার। তাদের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হচ্ছে বলে দাবি করা হয়েছে। উপসাগরীয় ছোট দ্বীপ রাষ্ট্রটিতে ১২০০ জন রাজনীতিক কারাগারে বন্দি রয়েছেন।

সূত্র: মিডল ইস্ট মনিটর

/এলকে/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী