হুথি হামলায় বাহরাইনের ২ সেনা নিহত, সৌদি জোটের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩২আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৩৮

বাহরাইনের সামরিক কমান্ড অভিযোগ করেছে, ইরানপন্থি ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিদের ড্রোন হামলায় তাদের দুই সেনা সদস্য প্রাণ হারিয়েছেন। আহত হন আরও কয়েকজন। ঘটনাটি ঘটেছে সোমবার (২৫ সেপ্টেম্বর) সৌদি- ইয়েমেনের দক্ষিণ সীমান্ত এলাকায়।

তাৎক্ষণিক বিবৃতিতে বাহরাইন সামরিক বাহিনী জানিয়েছে, এই সন্ত্রাসী হামলা বাহরাইনের হুথিরাই চালিয়েছে। যারা ইয়েমেনে যুদ্ধরত পক্ষের মধ্যে সামরিক অভিযান বন্ধ থাকা সত্ত্বেও সৌদির দক্ষিণ সীমান্তে বাহরাইন রক্ষীদের অবস্থানে হামলা করেছে। অবশ্য, ড্রোন হামলার ঘটনায় এখনও দ্বায় স্বীকার করেনি হুতি। 

বাহরাইন প্রতিবেশী সৌদি আরবের দীর্ঘদিনের মিত্র হিসেবে পরিচিত। ইয়েমেন যুদ্ধে ইরানপন্থি হুথি বাহিনীর বিরুদ্ধে গত কয়েক বছর ধরে সৌদির নেতৃত্বাধীন জোটে অংশ নিয়ে লড়াই করে যাচ্ছে।

ইয়েমেন সংঘাত বন্ধে করণীয় নিয়ে কিছুদিন আগে হুথিদের শীর্ষপর্যায়ের একটি প্রতিনিধি দল সৌদি কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসছিল। আলোচনার বেশ অগ্রগতি হয়েছে বলে উভয়পক্ষের বিভিন্ন সূত্রের বরাতে জানায় সৌদিসহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম।  তবে সীমান্ত এলাকায় নতুন করে হামলা ও বাহরাইনের সেনা নিহতে শান্তি আলোচনায় কোনও প্রভাব ফেলবে কিনা তা এখনও স্পষ্ট নয়।

খবরটি পাওয়া মাত্রই সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে হুথিদের সতর্ক করে বলা হয়েছে, ‘সংকট থেকে উত্তরণ এবং রাজনৈতিক সমাধানে পৌঁছাতে বারবার এমন শত্রুতামূলক ও উসকানিমূলক কর্মকাণ্ড ইতিবাচক শান্তি প্রচেষ্টার সঙ্গে কোনভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘এই ধরনের কর্মকাণ্ডের জবাব উপযুক্ত সময়ে দেওয়ার অধিকার রাখে জোট।’

সোমবারের ড্রোন হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে ইয়েমেনের আন্তর্জাতিক স্বীকৃত সরকার।

/এলকে/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী