প্রথম প্রকাশ্য সফরে সৌদি আরবে ইসরায়েলি মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২৩, ২০:৩০আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ২০:৩৩

ইসরায়েলি মন্ত্রিসভার কোনও সদস্য হিসেবে প্রথম প্রকাশ্য সফরে সৌদি আরব পৌঁছেছেন দেশটির পর্যটনমন্ত্রী হাইম কাৎজ। ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাতে আল জাজিরা লিখেছে, জাতিসংঘের একটি  সংস্থার সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) তিনি দুই দিনের সফরে রিয়াদ পৌঁছান।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্ভাব্য ত্রিপক্ষীয় চুক্তির আওতায় ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক করার আলোচনার মধ্যে ইসরায়েলি মন্ত্রী সৌদি আরবে দুই দিনের সফরে রয়েছেন।

হাইম কাৎজের কার্যালয় জানিয়েছে, জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার একটি অনুষ্ঠানে অংশ নিতে একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি। সফরটি দুই দিনের।

টাইমস অব ইসরায়েলে প্রকাশিত তার কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, পর্যটন হলো দেশগুলোর মধ্যে বন্ধন। পর্যটন ক্ষেত্রে সহযোগিতা হৃদয়কে একত্রিত করার এবং অর্থনৈতিক অগ্রগতির সম্ভাবনা রয়েছে। আমি সহযোগিতা, পর্যটন এবং ইসরায়েলের বৈদেশিক সম্পর্ককে এগিয়ে নিতে কাজ করব।

আল জাজিরা লিখেছে, সৌদি সরকার তাৎক্ষণিকভাবে সফরের বিষয়টি নিশ্চিত করেনি।

এই বছরের মার্চে সৌদি আরব জাতিসংঘের পর্যটন সংস্থার একই ধরনের একটি অনুষ্ঠানের জন্য ইসরায়েলি প্রতিনিধিদের ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছিল।

গত সপ্তাহে সৌদি যুবরাজ এবং ডি ফ্যাক্টো শাসক মোহাম্মদ বিন সালমান মার্কিন সংবাদমাধ্যম ফক্সকে বলেছিলেন, ইসরায়েলের সঙ্গে একটি চুক্তির খুব কাছাকাছি রয়েছে সৌদি আরব। কিন্তু তিনি জোর দিয়ে বলেছেন, ফিলিস্তিনিদের অধিকার রিয়াদের কাছে খুব গুরুত্বপূর্ণ।

ইসরায়েল ইতোমধ্যে ইউনেস্কোর একটি বৈঠকসহ ক্রীড়া ও অন্যান্য অনুষ্ঠানে অংশ নিতে সৌদি আরবে প্রতিনিধিদল পাঠিয়েছে।

/এএ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী