হামাসের হাতে জিম্মিদের নিয়ে নতুন তথ্য দিলো ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
২০ অক্টোবর ২০২৩, ২০:১০আপডেট : ২০ অক্টোবর ২০২৩, ২০:১০

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হাতে জিম্মিদের নিয়ে নতুন তথ্য প্রকাশ করেছে ইসরায়েলের সেনাবাহিনী (আইডিএফ)। শুক্রবার (২০ অক্টোবর) এক বিবৃতিতে এসব তথ্য প্রকাশ করে বাহিনীটি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

আইডিএফ জানিয়েছে, গাজায় উপত্যকায় প্রায় ২০০ জনকে জিম্মি করে রেখেছে হামাস। জিম্মিদের মধ্যে ইসরায়েলিদের পাশাপাশি বিদেশি নাগরিকও রয়েছেন।

আইডিএফ বলেছে, এদের মধ্যে ২০ জনের বেশি শিশু রয়েছে। যাদের বয়স ১৮ বছরের কম। ১০ থেকে ২০ জনের বয়স ৬০ বছরের বেশি। জিম্মিদের বেশিরভাগ জীবিত রয়েছেন।

৭ অক্টোবর হামলা চালিয়ে হামাস যোদ্ধারা কয়েকটি মরদেহকেও জিম্মি করেছে বলে আইডিএফের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে শুক্রবার আইডিএফ জানিয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাতে ১০০টি আভিযানিক লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে।

হামাসের নজিরবিহীন হামলার জবাবে গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়ে আসছে ইসরায়েল। ফিলিস্তিনি কর্মকর্তারা বলেছেন, ইসরায়েলি হামলায় প্রায় ৪ হাজারের মতো মানুষ নিহত হয়েছেন। এদের প্রায় অর্ধেক শিশু ও নারী।

/এএ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি