ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি মার্কিন যুদ্ধজাহাজের

আন্তর্জাতিক ডেস্ক
২০ অক্টোবর ২০২৩, ২১:০৩আপডেট : ২০ অক্টোবর ২০২৩, ২১:৫২

ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করেছে একটি মার্কিন যুদ্ধজাহাজ। মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের এক মুখপাত্র বলেছেন, এসব ক্ষেপণাস্ত্র সম্ভবত ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল। শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

বৃহস্পতিবার লোহিত সাগরে অভিযানে ছিল মার্কিন গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস কার্নে।

পেন্টাগন জানিয়েছে, সম্প্রতি ইরাক ও সিরিয়ায় মার্কিন সেনাদের ওপর একাধিকবার হামলা হয়েছে।

গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর বিমান হামলা অব্যাহত থাকায় ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর কর্মকাণ্ড নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে ওয়াশিংটন।

পেন্টাগনের ব্রিগেডিয়ার জেনারেল প্যাট্রিক রাইডার বলেছেন, ইয়েমেন থেকে ছোড়া তিনটি অ্যাটাক ক্রুজ ক্ষেপণাস্ত্র ও বেশ  কয়েকটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না এগুলোর লক্ষ্যবস্তু কী ছিল। কিন্তু এগুলো ইয়েমেন থেকে ছোড়া হয়েছে। লোহিত সাগরের উত্তর দিকে অগ্রসর হচ্ছিল। সম্ভবত ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল।

এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। এক মার্কিন কর্মকর্তা বলেছেন, যুদ্ধজাহাজটি লক্ষ্যবস্তু ছিল না।

রাইডার বলেছেন, এই ঘটনার প্রকৃতি এখনও পর্যালোচনা করা হচ্ছে।

পেন্টাগন জানিয়েছে, ইরাকে মার্কিন সেনা মোতায়েন থাকা কয়েকটি ঘাঁটিতে ড্রোন ও রকেট হামলা হয়েছে। একটি হামলায় অল্প কয়েকজন সেনা আহত হয়েছেন।

এর আগে বুধবার সিরিয়ায় মার্কিন সেনাদের অবস্থানে একটি ড্রোন হামলা হয়েছিল।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি