গাজায় ত্রাণবহর প্রবেশে উন্মুক্ত হলো রাফাহ ক্রসিং

আন্তর্জাতিক ডেস্ক
২১ অক্টোবর ২০২৩, ১৫:৪০আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ০৮:২৪

গাজায় ত্রাণবহর প্রবেশের জন্য রাফাহ ক্রসিং খুলে দেওয়া হয়েছে। ২০ ট্রাক ত্রাণ সামগ্রী সরবরাহ করার জন্য মিসর ও গাজার মধ্যকার সীমান্ত ক্রসিং এখন উন্মুক্ত। গাজায় খাদ্য, পানি ও ওষুধের ঘাটতি পূরণের জন্য প্রয়োজনীয় ত্রাণ সরবরাহ করা হবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ফিলিস্তিনি গোষ্ঠী হামাস এক বিবৃতিতে বলেছে, ২০ ট্রাক ত্রাণসহ একটি বহর গাজায় প্রবেশ করেছে। শনিবার মিসর থেকে ওষুধ ও খাদ্য সরবরাহের এই ত্রাণবহর এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আরও ২০০ ত্রাণবাহী ট্রাক প্রস্তুতে আছে। গাজায় প্রবেশের জন্য বেশ কয়েকদিন ধরে রাখা হয়েছে। এই ট্রাকে প্রায় তিন হাজার টন ত্রাণ সামগ্রী রয়েছে।

এর আগে মিসরীয় সম্প্রচারমাধ্যম আল কাহেরা নিউজ জানিয়েছিল, শুক্রবার রাফাহ ক্রসিং চালু হবে। কিন্তু পরে কায়রো জানিয়েছে, সড়ক মেরামতের জন্য তাদের আরও সময় প্রয়োজন। গাজায় প্রবেশের একমাত্র রাস্তা হলো রাফাহ ক্রসিং। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও বুধবার রাতে বলেছিলেন, শুক্রবার নাগাদ ত্রাণ নিয়ে গাজায় প্রায় ২০টি ট্রাক প্রবেশ করতে পারে। এ বিষয়ে মিসরের প্রেসিডেন্টের সঙ্গে তার সমঝোতা হয়েছে।

তারপরও মিসর থেকে রাফাহ ক্রসিং দিয়ে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় শুক্রবার ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেনি। জাতিসংঘ জানিয়েছে, প্রথম ত্রাণ বহরের গাজায় প্রবেশ শুরু হতে পারে আগামী দিন বা তারও পরে।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজাবাসীর খাবার শেষ হয়ে গেছে। দিনে এক বেলাও খাবার পাচ্ছে না। খাবার পানিও ফুরিয়ে গেছে। তীর্থের কাকের মতো তারা ত্রাণের জন্য অপেক্ষা করছে। গাজার হাসপাতালগুলোতে জরুরিভিত্তিতে ওষুধ ও চিকিৎসা সরঞ্জামও প্রয়োজন।

আল জাজিরা তার প্রতিবেদনে বলেছে, ইসরায়েল দুই সপ্তাহ ধরে গাজা অবরোধ করে রেখেছে। ফিলিস্তিনিদেরকে রেশনের খাবার খেতে বাধ্য করেছে ইসরায়েল। শুধু তাই না, পানি সরবরাহ বন্ধ করে দিয়ে নোংরা পানি পান করতে বাধ্য করেছে তারা। হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, হাসপাতালের জ্বালানি ও ওষুধপত্র শেষ হয়ে গেছে।

/এসএইচএম/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ