মধ্যপ্রাচ্যে শান্তি চান আরব নেতারা

আন্তর্জাতিক ডেস্ক
২১ অক্টোবর ২০২৩, ২০:১৫আপডেট : ২১ অক্টোবর ২০২৩, ২১:৩২

ইসরায়েল-ফিলিস্তিনির শতাব্দী ধরে চলামান সংঘাতের অবসান চেয়ে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন আরব নেতারা। মিসরের কায়রোতে অনুষ্ঠিত শান্তি সমাবেশে গাজায় ইসরায়েলের বোমা হামলার নিন্দা জানিয়ে এই সংঘাতের মীমাংসা চেয়েছেন তারা। শনিবার (২১ অক্টোবর) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

কায়রোর শান্তি সমাবেশে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের বোমা হামলার বিষয়ে বিশ্বনেতাদের নীরব থাকার নিন্দা জানিয়েছেন জর্ডানের বাদশাহ আবদুল্লাহ। সেই সঙ্গে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের সমাধান করতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন আবদুল্লাহ।

তিনি আরও বলেন, ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করা যুদ্ধাপরাধের শামিল। ইসরায়েলের ভাবা উচিত অন্যায়ভাবে নিজেকে প্রতিষ্ঠা করা যায় না। আমরা অবশ্যই ফিলিস্তিন ও ইসরায়েলে ভবিষ্যৎ নিরাপত্তা ও শান্তি চাই।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেন, যাইহোক না কেন, আমরা ফিলিস্তিন ছেড়ে যাবো না। সমাবেশে তিনি বারবার বলতে থাকেন, আমরা ফিলিস্তিন ছেড়ে যাবো না। আমরা ফিলিস্তিন ছেড়ে যাবো না।

কায়রোতে একটি শান্তি সম্মেলনের আয়োজন করেন মিসরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ এল-সিসি। এ সম্মেলনে তিনি বিভিন্ন নেতাদের আমন্ত্রণ করেছে। গাজায় শান্তি প্রতিষ্ঠার জন্য একটি রোডম্যাপ তৈরির আহ্বান জানান তিনি। যার মাধ্যমে গাজায় মানবিক সহায়তা পৌঁছাবে এবং যুদ্ধ বন্ধ হবে।

কায়রো ইসরায়েল ও গাজার মধ্যে যুদ্ধ বন্ধের উপায় খুঁজে বের করার চেষ্টা করছে। কিন্তু এই সম্মেলনে ইসরায়েলকে সমর্থনকারী যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা নেতাদের কেউ উপস্থিত ছিলেন না। এতে করে সম্মেলনের ইতিবাচক ফলাফল আসা নিয়ে সংশয় রয়েছে।

/এসএইচএম/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বশেষ খবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম