ইসরায়েলে ফিলিস্তিনি বন্দির সংখ্যা দ্বিগুণ

আন্তর্জাতিক ডেস্ক
২১ অক্টোবর ২০২৩, ২২:০৫আপডেট : ২১ অক্টোবর ২০২৩, ২২:০৫

ইসরায়েল-হামাস সংঘাত শুরুর পর দুই সপ্তাহে কয়েক হাজার ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইসরায়েল। সংঘাতের আগে ইসরায়েলের কারাগারে যত ফিলিস্তিনি বন্দি ছিলেন এখন তা দ্বিগুণ হয়ে ১০ হাজার ছাড়িয়েছে। শনিবার (২১ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

বৃহস্পতিবার বিকালে ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছে, ৭ অক্টোবর ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের পূর্বে ইসরায়েলের কারাগারে পাঁচ হাজার ২০০ ফিলিস্তিনি বন্দি ছিলেন। এখন বন্দি সংখ্যা বেড়ে ১০ হাজারের বেশি হয়েছে।

কর্মকর্তা ও মানবাধিকার সংগঠনের দেওয়া তথ্য অনুসারে, ইসরায়েল গত দুই সপ্তাহে গাজা থেকে চার হাজার ফিলিস্তিনি শ্রমিককে গ্রেফতার করেছে। তাদের সবাই ইসরায়েলে কাজ করতেন। এখন তাদেরকে ইসরায়েলের সামরিক ঘাঁটিতে আটকে রাখা হয়েছে।

গাজা  ছাড়াও বিভিন্ন জায়গা থেকে আরও এক হাজার ৭০ জন ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরে সেনা অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত আজ ১৫তম দিনে গড়িয়েছে। ইসরায়েলের বোমা হামলায় চার হাজার ৩৮৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। অপর দিকে হামাসের হামলায় এক হাজার ৪০০ ইসরায়েলি নিহত হয়েছেন।

/এসএইচএম/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম