মধ্যপ্রাচ্যে আকাশপ্রতিরক্ষা ব্যবস্থা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র: পেন্টাগন

আন্তর্জাতিক ডেস্ক
২২ অক্টোবর ২০২৩, ১১:১৫আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ১১:১৫

ইসরায়েল-হামাসের চলমান সংঘাতের মধ্যেই মধ্যপ্রাচ্যে আকাশপ্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন।

শনিবার রাতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, ‘টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স (টিএইচএএডি) সক্রিয় করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

তিনি আরও বলেন, অঞ্চলটিতে ইরান ও তার মিত্র বাহিনীর কার্যক্রম বেড়ে যাওয়ার প্রতিক্রিয়া এবং ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে সহায়তায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

হামাস-ইসরায়েল সংঘাতের কয়েকদিনের মধ্যে ২ হাজার সেনাকে মধ্যপ্রাচ্যে মোতায়েনের জন্য প্রস্তুত নির্দেশ দেয় যুক্তরাষ্ট্র। এ প্রসঙ্গে প্রতিরক্ষামন্ত্রী অস্টিন বলেছেন, সংকট আরও ঘনীভূত হলে যুক্তরাষ্ট্র দ্রুত প্রতিক্রিয়া জানাতে ২ হাজার সেনা প্রস্তুত করছে।

এ ছাড়াও ইসরায়েলকে সামরিক সহায়তায় ভূমধ্যসাগরে ইসরায়েলের কাছাকাছি অবস্থান করছে মার্কিন বিমানবাহিনীর রণতরী।

গত ৮ অক্টোবরে ইসরায়েলে অন্তত ৫ হাজার রকেট ছুড়ে গাজার সশস্ত্র স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এর জেরে গাজা উপত্যকায় বিমান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। তাদের হামলায় সাড়ে ৪ হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় পুরো মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সংঘাত বন্ধে শনিবার মিশরের কায়রোয় যুক্তরাজ্য, সৌদি আরব, ফিলিস্তিনসহ বিশ্বের ২০টি দেশের নেতারা শান্তি সম্মেলনে অংশ নেন। সম্মেলনে দ্বি-রাষ্ট্রনীতি প্রতিষ্ঠার জোর দাবি তুলেন ইতালির প্রধানমন্ত্রী।

/এলকে/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম