উত্তর গাজার বেসামরিকদের ‘সন্ত্রাসীর দোসর’ বিবেচনা করবে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
২২ অক্টোবর ২০২৩, ১৯:৪৯আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ১৯:৪৯

ইসরায়েলি সেনাবাহিনী ঘোষণা দিয়েছে, উত্তর গাজা ছেড়ে চলে যেতে নির্দেশ দেওয়ার পরও যারা সেখানে থেকে যাবেন তাদের সন্ত্রাসীদের দোসর হিসেবে বিবেচনা করা হবে এবং হত্যা করা হতে পারে। শনিবার অবরুদ্ধ উপত্যকায় ইসরায়েলি উড়োজাহাজ থেকে ছোড়া জরুরি প্রচারপত্রে এই ঘোষণা দেওয়া হয়েছে। এতে আবারও সেখানকার বাসিন্দাদের দক্ষিণাঞ্চলে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।

‘গাজা উপত্যকার বাসিন্দাদের প্রতি’ প্রচারপত্রে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, ‘গাজার উত্তরাঞ্চলে অবস্থান আপনাদের জীবন ঝুঁকিতে ফেলবে। যারা গাজা উপত্যকার দক্ষিণে যাবে না, দক্ষিণের এলাকায় থেকে যাবে, তাদেরকে সন্ত্রাসীদের দোসর হিসেবে হত্যা করা হতে পারে।’

ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্র আভিচায় আদ্রি নিশ্চিত করেছেন প্রচারপত্রগুলো তাদের সেনাবাহিনীর।

এর আগে শনিবার ইসরায়েলের পক্ষ থেকে গাজার আল কুদস হাসপাতাল খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল। একই দিনে উত্তর গাজার বিশটি হাসপাতাল খালি করার নির্দেশ দেওয়া হয়।

৭ অক্টোবর থেকে ইসরায়েলের অবিরাম বোমা বর্ষণ ও অবরোধের মুখে রয়েছে গাজা। ওই দিন হামাস ইসরায়েলে হামলার পর উপত্যকায় যুদ্ধ ঘোষণা করে দেশটি।

বিদ্যুৎ, পানি, জ্বালানি ও খাদ্য সরবরাহের ঘাটতি থাকায় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে ছিটমহলটিতে। মানুষের দুর্ভোগের অবসানের জন্য জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।

গত কয়েক দিনের সংঘাতে ইসরায়েলি হামলায় ৪ হাজার ৩৮৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে ১ হাজার ৭৫৬ শিশু ও সহস্রাধিক নারী রয়েছেন। আর হামাসের হামলায় ইসরায়েলে নিহত হয়েছেন ১ হাজার ৪০০ জন।

/এএ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী