গাজায় ৩৮ টন খাদ্য পাঠিয়েছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক
২৫ অক্টোবর ২০২৩, ০৯:৩৫আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ১৮:২৯

যুদ্ধ বিধ্বস্ত গাজায় ৩৮ টন ত্রাণ সহায়তা ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছে ভারত। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের উন্মুক্ত বিতর্কের সময় ভারতের রাষ্ট্রদূত আর রবীন্দ্র এ তথ্য জানিয়েছেন। বুধবার (২৫ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের উপ-স্থায়ী প্রতিনিধি (ডিপিআর) রাষ্ট্রদূত আর রবীন্দ্র বলেন, ফিলিস্তিনিদের জন্য খাদ্যসহ মানবিক জিনিসপত্র পাঠিয়েছে ভারত। সেই সঙ্গে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছে দেশটি। তাছাড়া শান্তির জন্য দুই পক্ষকেই যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি।

ফিলিস্তিনিদের জন্য আরও ত্রাণ পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, চ্যালেঞ্জিং সময়েও আমরা ত্রাণ পাঠানো অব্যাহত রাখবো।

গাজায় গত শনিবার থেকে ত্রাণবাহী ট্রাক ঢুকতে শুরু করেছে। ২০টি ট্রাক মিসরের রাফাহ সীমান্ত দিয়ে গাজায় পৌঁছেছে। তারপর ছোট ছোট ট্রাকে গাজার বিভিন্ন স্থানে পাঠিয়ে দেওয়া হয়।

/এসএইচএম/
সম্পর্কিত
সীমান্তে ভারতীয়দের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
উজবেকিস্তানের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা পেলেন মোদি
কী, কেন, কীভাবেবিশ্ব সামলে নিচ্ছে ইরানের তেল সংকট, তেহরান কি পারবে নিজেরটা?
সর্বশেষ খবর
সাবেক এমপির ছেলেকে নিয়ে কারাগারে থাকা আ.লীগ কর্মীদের ভিডিও বার্তা
সাবেক এমপির ছেলেকে নিয়ে কারাগারে থাকা আ.লীগ কর্মীদের ভিডিও বার্তা
‘জানি না, কত দিন টিকে থাকতে পারবো’, ব্যবসায়ীদের উদ্বেগ
‘জানি না, কত দিন টিকে থাকতে পারবো’, ব্যবসায়ীদের উদ্বেগ
সীমান্তে ভারতীয়দের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
সীমান্তে ভারতীয়দের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
ঢাকায় পৌঁছেছেন আইপিইউর সেক্রেটারি জেনারেল অ্যান্ডা ফিলিপ
ঢাকায় পৌঁছেছেন আইপিইউর সেক্রেটারি জেনারেল অ্যান্ডা ফিলিপ
সর্বাধিক পঠিত
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
দেশে ফিরছেন মির্জা আব্বাস
দেশে ফিরছেন মির্জা আব্বাস
‘বিঘায় লাভ দেড় লাখ’, আগাম সবজি চাষে ব্যস্ত কৃষকরা
‘বিঘায় লাভ দেড় লাখ’, আগাম সবজি চাষে ব্যস্ত কৃষকরা