এবার মধ্যপ্রাচ্যে পারমাণবিক সাবমেরিন পাঠালো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
০৬ নভেম্বর ২০২৩, ১৪:১৪আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ১৫:০০

গাজায় ইসরায়েলি আগ্রাসনের মধ্যেই মধ্যপ্রাচ্যে এবার পারমাণবিক সাবমেরিন পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। রবিবার (৫ নভেম্বর) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

মধ্যপ্রাচ্যে পারমাণবিক সাবমেরিন পাঠিয়েছে মার্কিন নৌবাহিনী। এই নিয়ে একটি বিবৃতি দিয়েছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড। বিবৃতিতে বলা হয়েছে,  ৫ নভেম্বর ওহাইও-শ্রেণির একটি সাবমেরিন ইউএস সেন্ট্রাল কমান্ডের দায়িত্বের এলাকায় পৌঁছেছে।

বিশ্লেষকরা বলছেন, এই সংকটজনক পরিস্থিতিতে গাজায় সাবমেরিন পাঠানো ইরান ও তার সমর্থক দেশগুলোর জন্য প্রতিরোধের বার্তা স্বরূপ হতে পারে। 

এর আগে ইসরায়েলকে সহায়তায় দুটি বিমানবাহী রণতরি ইউএসএস জেরার্ল্ড আর. ফোর্ড ও ইউএসএস আইজেনহাওয়ার পূর্ব ভূমধ্যসাগরে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।

ওহাইও-শ্রেণির সাবমেরিন অবস্থান ঘোষণা করা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিরল ঘটনা। সাধারণত এই সাবমেরিনের অবস্থান প্রকাশ করা হয় না। এতে রয়েছে স্থলভিত্তিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং কৌশলগত পারমাণবিক বোমা।

রবিবারের ঘোষণায় মার্কিন সেনাবাহিনী সাবমেরিনটির নির্দিষ্ট অবস্থানের বিস্তারিত জানায়নি। কিন্তু প্রকাশিত ছবিতে দেখা গেছে, এটি মিসরের সুয়েজ খাল ব্রিজের কাছে অবস্থান করছে।

ওহাইও-শ্রেণির সাবমেরিনগুলো পারমাণবিক শক্তিচালিত এবং অনেকগুলো পারমাণবিক অস্ত্র বহন করে। অপর সাবমেরিনগুলো শুধু ক্রুজ ক্ষেপণাস্ত্র বহন করে।

সেন্ট্রাল কমান্ড পৃথকভাবে একটি পারমাণবিক বোমা বহনে সক্ষম বি-ওয়ান বোমারু বিমানের একটি ছবি প্রকাশ করেছে। ছবি অনুসারে, রবিবার এই যুদ্ধবিমান মধ্যপ্রাচ্যের আকাশে উড়ছিল।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, শেষবার যুক্তরাষ্ট্র এই পারমাণবিক শক্তিচালিত সাবমেরিনের অবস্থান প্রকাশ করেছিল প্রায় এক বছর আগে। ওই সময় সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল মাইকেল কুরিলা প্রকাশ্যে সাগরের অজ্ঞাত স্থানে যুদ্ধজাহাজ ইউএসএস ওয়েস্ট ভার্জিনিয়া পরিদর্শন করেছিলেন।

গত ৭ অক্টোবর থেকে শুরু হয়েছে ইসরায়েল-ফিলিস্তিন সংঘর্ষ। হামাসের হামলায় দেড় হাজারের মতো ইসরায়েলি নিহত হয়েছেন।  শুরু থেকেই ইসরায়েলকে সামরিক ও আর্থিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। 

/এসএসএস/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম