ইসরায়েলে অস্ত্র রফতানি ১০ গুণ বাড়িয়েছে জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক
১০ নভেম্বর ২০২৩, ১৫:৫৮আপডেট : ১০ নভেম্বর ২০২৩, ১৬:৩৮

গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের পর থেকে তেল আবিবে অস্ত্র রফতানি ১০ গুণ বাড়িয়েছে জার্মানি। রপ্তানি করা সমরাস্ত্রের মধ্যে বেশিরভাগই ছিল আকাশ প্রতিরক্ষা ও যোগাযোগ সংক্রান্ত যন্ত্রাংশ। জার্মান সরকারের একটি সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার (৯ নভেম্বর) তুরস্কের সংবাদমাধ্যম ‘পলিটিকস টুডে’ এ খবর জানিয়েছে।

জার্মান অর্থ মন্ত্রণালয়ের তথ্যমতে, চলতি বছরের ২ নভেম্বর পর্যন্ত ইসরায়েলে জার্মানির অস্ত্র রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ৩২ কোটি ৩০ লাখ ডলার। অথচ ২০২২ সালে এই অস্ত্র রপ্তানির পরিমাণ ছিলো মাত্র ৩ কোটি ৪০ লাখ ডলার। আর ইসরায়েলে এসব সামরিক সরঞ্জাম রফতানির অনুমোদন দিচ্ছে ফেডারেল সরকার।

গত মাসে ব্রাসেলসে ন্যাটোর এক বৈঠকে জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস বলেন, ইসরায়েল নৌবাহিনীর জন্য যুদ্ধাস্ত্রের অনুরোধ করছে। আর তারা ইসরায়েলের এ অনুরোধ রাখবেন।

গাজায় গত মাসে ইসরায়েলের আগ্রাসনি শুরুর পর থেকে তেল আবিবের প্রতি নিরঙ্কুশ সমর্থন জানিয়ে আসছে জার্মানি। একইসঙ্গে ইসরায়েলকে নতুন করে আরও বিপুল পরিমাণ অস্ত্র সহযোগিতা দেয়ার সিদ্ধান্ত নেয় দেশটি।

/এসএইচএম/এএকে/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি