গাজায় বেসামরিক নাগরিক হত্যা কমানোর চেষ্টা করা হয়েছে: নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক
১৭ নভেম্বর ২০২৩, ১৫:৫৭আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ১৬:০৭

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বেসামরিক নাগরিক হত্যা কমাতে পারেনি ইসরায়েলি বাহিনী। গাজার বেসামরিক নাগরিকদের ক্ষতি না করার যথাসাধ্য চেষ্টা করলেও তারা সফল হয়নি বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) মার্কিন টেলিভিশন চ্যানেল সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাতকারে এ কথা বলেন তিনি। শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

সিবিএস নিউজের ওই সাক্ষাতকারে নেতানিয়াহুকে প্রশ্ন করা হয়, ইসরায়েলি সেনাদের হাতে হাজার হাজার ফিলিস্তিনি হত্যার ঘটনা নতুন প্রজন্মের মধ্যে ইসরায়েলের প্রতি ঘৃণার উদ্রেক তৈরি করবে কিনা। ওই প্রশ্নের জবাবে নেতানিয়াহু গাজার বেসামরিকদের রক্ষায় ইসরায়েলি সেনাদের চেষ্টা ও একইসঙ্গে ব্যর্থতার কথা বলে দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, ‘যেকোনও বেসামরিক নাগরিক হত্যাই দুঃখজনক। বেসামরিক লোকদের ক্ষতি কমাতে বা তাদেরকে সরিয়ে দিতে ইসরায়েলি সামরিক বাহিনী যথাসাধ্য চেষ্টা করেছে।  তাদের ক্ষতির মুখে ঠেলে দেওয়ার জন্য হামাসই দায়ী।’

বেসামরিকদের রক্ষায় ইসরায়েলের নেওয়া পদক্ষেপের বিষয়ে নেতানিয়াহু বলেন, ক্ষয়ক্ষতি কমানোর জন্য বেসামরিক নাগরিকদেরকে লিফলেট দেওয়া হয়েছে। ফোন করে তাদের সরে যেতে বলা হয়েছে। এই ঘোষণা শোনার পর অনেকে নিরাপদে সরেও গেছে।

তিনি আরও বলেন, বেসামরিক নাগরিক নয়, হামাসকে ধ্বংস করাই তাদের মূল লক্ষ্য।

গত ৭ অক্টোবর গাজায় উপত্যকায় শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনের ৪২তম দিন আজ। ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, চলমান এই সংঘাতে গাজায় ইসরায়েলি সেনাদের হাতে এখন পর্যন্ত ১১ হাজার ৪৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

/এসএইচএম/এএকে/
সম্পর্কিত
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের