ধুঁকছে ফিলিস্তিনের অর্থনীতি, এক মাসে জিডিপি কমলো ৪ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক
১৯ নভেম্বর ২০২৩, ১৫:৫৮আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ১৯:০৫

ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনের সহিংসতায় প্রতিদিনই বেড়ে চলেছে মৃতের সংখ্যা। মসজিদ, হাসপাতালে, স্কুল, অ্যাম্বুলেন্স সবকিছুকেই উদ্দেশ করে হামলা চালাচ্ছে ইসরায়েল। চলমান সহিংসতায়  একদিকে যেমন মৃতের সংখ্যা বাড়ছে অন্যদিকে ফিলিস্তিনের অর্থনীতিতেও নেমে এসেছে ধস। আগে যেখানে ফিলিস্তিনের জিডিপি ছিল ২ বিলিয়ন ডলার সেখানে ৪ শতাংশ কমে দাঁড়িয়েছে।  জাতিসংঘের  এক প্রতিবেদনের বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক বার্তা সংস্থা আল জাজিরা। 

সেপ্টেম্বরে ফিলিস্তিনের জিডিপি ছিল ২০ বিলিয়ন ডলার। এক মাসে তা কমে দাঁড়িয়েছে ১৯ বিলিয়নের ঘরে। যেখানে ইসরায়েলের জিডিপি ৫০০ বিলিয়ন ডলারের ঘরে। চলমান ইসরায়েলি আগ্রাসন চলতে থাকলে  দুই মাস পর ফিলিস্তিনিনের জিডিপি কমবে ৮.৪ শতাংশ। এতে দারিদ্রসীমার নিচে নামতে পারে ৪ লাখের বেশি মানুষ। জাতিসংঘের প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। অর্থাৎ দুই মাসে ১.৭ বিলিয়ন ডলার ক্ষতির শঙ্কায় রয়েছে দেশটি। ডিসেম্বর মাসে এ সহিংসতা চললে ফিলিস্তিনের জিডিপি নামবে ১৮ বিলিয়নের নিচে।  আর দারিদ্রসীমার নিচে নামবে সাড়ে ছয় লাখের বেশি মানুষ। 

প্রতিবেদন বলছে পশ্চিম তীরে শতকরা ২৪ভাগ মানুষ চাকরি হারিয়েছেন। মোটকথা ধুকছে ফিলিস্তিনের অর্থনীতি। এ পরিস্থিতি চলতে বড় বিপর্যযয় নেমে আসবে। তাই বলছে জাতিসংঘের প্রতিবেদন। 

সহিংসতা শুরু থেকে গাজায় ১৫ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ইসরায়েলি আগ্রাসনে মৃত্যু হয়েছে ১২ হাজারের বেশি ফিলিস্তিনির।

/এসএসএস/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী