যুদ্ধবিরতিকে স্বাগত জানালো গাজাবাসী, বিরোধিতায় কট্টরপন্থি ইসরায়েলিরা

আন্তর্জাতিক ডেস্ক
২২ নভেম্বর ২০২৩, ১০:৫৪আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ১১:০১

৫০ জন জিম্মিদের মুক্তির বিনিময়ে ইসরায়েল যে চারদিনের যুদ্ধবিরতি দিয়েছে তা স্বাগত জানিয়েছে গাজাবাসী। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার ঊর্ধ্বতন রাজনৈতিক বিশ্লেষক মারওয়ান বিশারা বলছেন, চুক্তিটি অস্থায়ী হলেও স্বস্তি আনবে। গাজাবাসী এক রাত নিশ্চিন্তে ঘুমাতে পারবেন। যুদ্ধবিরতির এই চুক্তিকে স্বাগত জানিয়েছে মার্কিন ইহুদি গোষ্ঠীও। তবে জিম্মিদের মুক্তির বিনিময়ে যুদ্ধবিরতির ঘোর বিরোধিতা করছে কট্টরপন্থি ইসরায়েলিরা। 

মারওয়ান বিশারা বলছেন, আমি নিশ্চিত যুদ্ধবিরতি গাজাবাসীর জন্য এক ধরনের স্বস্তি হবে। তারা হাসপাতালে  হোক বা  বাড়িতে সংঘাত, হামলা ছাড়া এক রাত ঘুমাতে চায়। ইসরায়েলি কারাগারে যারা এত বছর ধরে বন্দি রয়েছে তাদের মুক্তির বিষয়টিকেও  স্বাগত জানিয়েছেন এই রাজনৈতিক বিশ্লেষক।

বিশারা আরও বলেন, ইসরায়েল এরই মধ্যে জানিয়েছে যে অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পর গাজায় তাদের হামলা আবার শুরু করবে। 

এদিকে মার্কিন ইহুদি গোষ্ঠীর সংস্থা ইফনটনাউ এর মুখপাত্র ইভা বোর্গওয়ার্ড বলছেন, তারা  ইসরায়েল এবং হামাসের মধ্যে সংঘাতের অস্থায়ী অবসানকে স্বাগত জানায়। তিনি বলেন, দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতির জন্য আলোচনা করতে হবে যার মাধ্যমে সংঘাতের অবসান করে প্রতিটি জিম্মিকে ঘরে ফিরিয়ে আনা যাবে  এবং সেই সাথে পুনরুদ্ধার করা  সম্ভব হবে গাজা।  
মার্কিন ইহুদি গোষ্ঠী বরাবরই ইসরায়েলের সামরিক অভিযানের বিরোধিতা করে আসছে এবং ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরায়েলের যে বর্ণবাদ তার কড়া সমালোচনা করে আসছে।

এদিকে ইসরায়েলের কট্টর ডানপন্থি দল এই যুদ্ধবিরতির বিরোধিতা করছে। যদিও ইসরায়েলি মন্ত্রীসভার ৩৮ জনের মধ্যে মাত্র তিনজন যুদ্ধবিরতির বিরুদ্ধে ভোট দিয়েছিলেন। 

ইসরায়েলি গণমাধ্যম বলছে, এই মুহূর্তে যুদ্ধবিরতির চুক্তি ইসরায়েলের জন্য সঠিক ছিল, যা হয়েছে ভালো হয়েছে। 

/এসএসএস/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের