গাজায় চারদিনের যুদ্ধবিরতির প্রথম দিনে যা যা ঘটবে

আন্তর্জাতিক ডেস্ক
২৪ নভেম্বর ২০২৩, ১৪:২৪আপডেট : ২৪ নভেম্বর ২০২৩, ১৪:৪৮

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের ৪৯তম দিনে এসে চারদিনের যুদ্ধবিরতি শুরু হয়েছে। আজ শুক্রবার (২৪ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৭টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। চুক্তি অনুযায়ী বিকাল ৪টায় ১৩ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিবে হামাস। কাতারের সমঝোতায় চারদিনের এ যুদ্ধবিরতির প্রথম দিনে যা যা ঘটতে পারে তার সম্ভাব্য একটি তালিকা প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। আল-জাজিরার দেওয়া তথ্য অনুযায়ী তুলে ধরা হলো।

কাতারের মধ্যস্থতায় ইসরায়েল-হামাসের যুদ্ধবিরতির সমঝোতা স্মারক অনুযায়ী, স্থানীয় সময় আজ বিকাল ৪টায় ১৩ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিবে হামাস। তাদের সবাইকে মিসর-গাজা সীমান্ত ক্রসিং রাফায় ইসরায়েলি বাহিনীর হাতে হস্তান্তর করবে রেডক্রস সোসাইটি। জিম্মিদের পরিচয় শনাক্ত করবে এই সংস্থাটি।

মুক্তিপ্রাপ্ত জিম্মিদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রথমেই তাদের তেল আবিবের একটি হাসপাতালে নেওয়া হবে।

এদিকে, চুক্তি অনুযায়ী আজই ইসরায়েলের কারাগার থেকে ৩৯ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। হাইফার দক্ষিণ-পূর্বে ড্যামন এবং মেগিদ্দো, এই দুই ইসরায়েলি কারাগার থেকে কারাবন্দিদের মুক্তি দেওয়া হবে। তারপর তাদের পশ্চিম তীরের দক্ষিণ রামাল্লার ওফার কারাগারে পাঠানো হবে। এরপর হস্তান্তর করা হবে পরিবারের কাছে।

এছাড়া, মিসর থেকে গাজায় অতিপ্রয়োজনীয় মানবিক সাহায্য পাঠানো হবে বলেও আশা করা হচ্ছে। হামাস বলেছে, প্রতিদিন ২০০টি ত্রাণ সহায়তাবাহী এবং জ্বালানি বহনকারী ট্রাক গাজায় প্রবেশ করবে।

/এসএইচএম/এএকে/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে