কাতারি প্রধানমন্ত্রীর সঙ্গে সিআইএ ও মোসাদ প্রধানের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক
২৮ নভেম্বর ২০২৩, ২২:৪২আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ২২:৪২

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন মার্কিন গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ) ও ইসরায়েলে গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান। সূত্রকে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার দোহায় এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। হামাস ও ইসরায়েলের মধ্যকার চলমান সমঝোতা নিয়ে তারা আলোচনা করেছেন।

সূত্র রয়টার্সকে বলেছে, মানবিক বিরতি সমঝোতার মেয়াদ বৃদ্ধির অগ্রগতি এবং সম্ভাব্য চুক্তির পরবর্তী ধাপ নিয়ে আরও আলোচনার সূত্রপাত করতে এই বৈঠক আয়োজন করা হয়েছিল।

সূত্র আরও বলেছে, বৈঠকে মিসরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। তবে ফলাফল অস্পষ্ট।

 নাম  প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন  কর্মকর্তা বলেছেন, সিআইএ প্রধান উইলিয়াম বার্নস দোহায় অবস্থান করছেন। তিনি জিম্মিসহ হামাস-ইসরায়েল সংঘাত নিয়ে বৈঠকে অংশগ্রহণ করছেন।

বার্নস ও মোসাদ প্রধান ডেভিড বার্নিয়া কাতারি প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান আল-থানির সঙ্গে বৈঠক করেছেন। মূল সমঝোতা অনুযায়ী চার দিনের পর বর্ধিত দুই  দিনের প্রথম দিন  এই বৈঠকে বসেন তারা।

একাধিক হামাস নেতা কাতারে অবস্থান করছেন। হামাস ও ইসরায়েলের মধ্যে সমঝোতায় মধ্যস্থতায় নেতৃত্ব দিচ্ছে দেশটি।

এর আগে ৯ নভেম্বর বার্নিয়া ও বার্নস কাতারি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন।

/এএ/
সম্পর্কিত
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী