আরও ৩০ ফিলিস্তিনিকে মুক্তি দিলো ইসরায়েল, হামাস ছাড়লো ১২ জিম্মিকে

আন্তর্জাতিক ডেস্ক
২৯ নভেম্বর ২০২৩, ০৯:৩৩আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ১৪:১৮

হামাস-ইসরায়েলের মধ্যকার সমঝোতায় যুদ্ধবিরতি চুক্তির আওতায় ৩০ ফিলিস্তিনিকে  মুক্তি দিয়েছে  ইসরায়েল। অপরদিকে ১২ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। যুদ্ধবিরতির পঞ্চম দিনে স্থানীয় সময় মঙ্গলবার রাতে এই জিম্মি বিনিময় হয়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। 

১০ ইসরায়েলি ও ২ বিদেশি নাগরিক জিম্মিকে হামাস মুক্ত করার পর ৩০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয় ইসরায়েল। ৩০ ফিলিস্তিনির মধ্যে ১৫ শিশু ও ১৫ নারী। সংবাদমাধ্যমে দেওয়া তথ্য অনুযায়ী, রেড ক্রসের একটি বাস ফিলিস্তিনের মুক্তিপ্রাপ্ত ৩০ জনকে নিয়ে পশ্চিম তীরের ইসরায়েলের ওফার সামরিক কারাগার থেকে ছেড়ে গেছে।

অন্যদিকে  ১২ জন ইসরায়েলির  রাফাহ ক্রসিং পার হওয়ার খবর পাওয়া গেছে। ইসরায়েলি সেনাবাহিনীর দেওয়া তথ্য মতে, মুক্তিপ্রাপ্তদের ১০ জন ইসরায়েলি ও দুইজন থাই নাগরিক।

ইসরায়েলের সংবাদমাধ্যমগুলো বলছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এরইমধ্যে জিম্মি বিনিময়ে কাদের মুক্ত করা হবে তাদের নামের তালিকা পেয়েছেন। সেই হিসেবে যুদ্ধবিরতির ষষ্ঠ দিনে বুধবারও জিম্মি বিনিময় হবে। 

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র চলতি সপ্তাহের শুরুতে বলেছিলেন, প্রতিদিন যুদ্ধবিরতি বাড়ানো হলে ৩০ ফিলিস্তিনি বন্দির বিনিমেয় ১০ জন ইসরায়েলি বন্দিকে মুক্তি দেওয়া হবে। এরই রেশ ধরে বৃহস্পতিবারের পরেও সম্ভাব্য মেয়াদ বাড়ানোর জন্য আলোচনা চলছে।

/এসএসএস/
সম্পর্কিত
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
ইরান যুদ্ধ এখনও শেষ হয়ে যায়নি, দাবি নেতানিয়াহুর
আমি না থাকলে এত দিনে ইসরায়েলের অস্তিত্বই থাকত না: ট্রাম্প
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের