পশ্চিম তীরে দুই শিশুসহ ৪ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েলি সেনারা

আন্তর্জাতিক ডেস্ক
৩০ নভেম্বর ২০২৩, ০০:৩৭আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ০০:৪৩

অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে দুই শিশুসহ চার ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। বুধবার (২৯ নভেম্বর) ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফার বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জেনিন শহরে ৮ বছর বয়সী আদম সামের আল-গৌল এবং ১৫ বছর বয়সী সুলেইমান আবু আল-ওয়াফাকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।

এই দুই শিশুকে হত্যা করার কয়েক ঘণ্টা পর বার্তা সংস্থা ওয়াফা জানায়, জেনিন ক্যাম্পে আরও দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এরা হলেন মুহাম্মদ জামাল জুবাইদি ও উইসাম জিয়াদ হনুন। দখলদার বাহিনী তাদের লাশ নিয়ে গেছে বলে জানিয়েছে ওয়াফা।

জুবাইদি ও হনুন নিহতের ব্যাখ্যা দিতে গিয়ে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী, আইএসএ ও ইসরায়েল বর্ডার পুলিশের সন্ত্রাসবিরোধী যৌথ অভিযানের সময় তারা নিহত হয়েছেন।

সেনাবাহিনী আরও বলেছে, সিনিয়র ইসলামিক জিহাদ পরিচালনাকারী ছিলেন জুবেইদি। জেনিন ক্যাম্পের সন্ত্রাসীদের একজন ছিলেন তিনি।

/এসএইচএম/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের