উত্তর গাজায় অভিযান সমাপ্তির পথে: ইসরায়েলি জেনারেল

আন্তর্জাতিক ডেস্ক
০৪ ডিসেম্বর ২০২৩, ২০:২৬আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ২০:২৬

ইসরায়েলি সেনাবাহিনীর আর্মর্ড কর্পস-এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হিশাম ইব্রাহিম বলেছেন, উত্তর গাজায় যুদ্ধের লক্ষ্য অর্জনের কাছাকাছি পৌঁছে গেছে সেনারা। সোমবার ইসরায়েলি সেনাবাহিনীকে এ কথা বলেছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

হিশাম ইব্রাহিম বলেন, উত্তর অংশে লক্ষ্য প্রায় অর্জিত হয়ে গেছে। আমরা উপত্যকার অন্য অংশে স্থল অভিযান বিস্তৃত করা শুরু করেছি। আমাদের লক্ষ্য একটি: হামাস সন্ত্রাসী গোষ্ঠীকে উৎখাত করা।

৭ অক্টোবর হামাসের হামলার জবাবে গাজায় অভিযান চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ১৫ হাজার ৫০০ জনের বেশি।

ইসরায়েলি সেনাবাহিনী আগেই ঘোষণা দিয়েছিল যে, তারা গাজার দক্ষিণে স্থল অভিযান শুরু করছে। আকাশপথে হামলার পাশাপাশি তারা  ট্যাংক নিয়েও অভিযান চালাচ্ছে।

টানা ৪৭ দিনের সংঘাতের পর গাজায় গত ২৪ নভেম্বর কাতারের মধ্যস্থতায় চারদিনের যুদ্ধবিরতি দেওয়া হয়। এরপর যুদ্ধবিরতির মেয়াদ দুই দফা বাড়িয়ে সাতদিন করা হয়। যুদ্ধবিরতি শেষ হওয়া মাত্র শুক্রবার সকাল গাজায় থেকে আবারও হামলা শুরু করেছে ইসরায়েল। 

/এএ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম