ইয়েমেন থেকে ট্যাংকার জাহাজে ক্রুজ মিসাইল হামলা

আন্তর্জাতিক ডেস্ক
১২ ডিসেম্বর ২০২৩, ১৪:৩০আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ১৯:৩৫

ইয়েমেনের উপকূলে বাব এল-মান্দেব প্রণালীতে চলাচলকারী একটি ট্যাঙ্কার জাহাজে অ্যান্টি-শিপ ক্রুজ মিসাইল নিক্ষেপ করেছে ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এতে জাহাজটিতে আগুন ধরে যায়। তবে এখন পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। নরওয়েজিয়ান মালিকানাধীন এবং পরিচালিত জাহাজ স্ট্রিন্ডাতে স্থানীয় সময় সোমবার (১১ ডিসেম্বর) মধ্যরাতে এ হামলা করা হয়েছে। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই খবর প্রকাশ করেছে।

বিবৃতিতে সেন্টকম বলেছে, ধারণা করা হচ্ছে, ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত এলাকা থেকে বাব-এল-মান্দেবের মধ্য দিয়ে যাওয়ার সময় জাহাজটিতে অ্যান্টি-শিপ ক্রুজ মিসাইল নিক্ষেপ করা হয়।

জাহাজটিতে ‘একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানা’র এবং এর ফলে ঘটা অগ্নিকাণ্ডের ঘটনাটি নিশ্চিত করেছেন প্রধান নির্বাহী গেইর বেলসনেস।

আল জাজিরাকে একটি ইমেইল বার্তায় তিনি বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে আনার সময় সৌভাগ্যবশত ক্রুদের কোনও সদস্যই আহত হননি। জাহাজে থাকা নাবিকদের নিরাপত্তা এবং সুস্থতার দিকেই আমাদের নজর ছিল।’

জাহাজটি ‘একটি নিরাপদ বন্দরের দিকে এগিয়ে যাচ্ছে’ বলেও জানান তিনি।

ওয়েবসাইট তথ্যানুসারে, স্ট্রিন্ডা একটি তেল এবং রাসায়নিক ট্যাঙ্কার। বার্গেন-ভিত্তিক শিপিং ফার্ম মভিনকলস রেডারি বহরের অংশ হিসেবে  ইতালিতে যাচ্ছিল এটি।

ক্রমবর্ধমান ইসরায়েল-হামাস যুদ্ধের মধ্যে এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজ চলাচল হুমকির মুখে পড়েছে। এরইমধ্যে জাহাজটিতে এই হামলার ঘটনা এ আশঙ্কাকে আরও বাড়িয়ে দিয়েছে।

লোহিত সাগরে জাহাজের উপর ধারাবাহিকভাবে হামলা এবং ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিরা। সাম্প্রতিক দিনগুলিতে যে কোনও জাহাজকে লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছে তারা। তাদের বিশ্বাস, এসব জাহাজ হয় ইসরায়েলে যাচ্ছে বা ইসরায়েল থেকে আসছে।

স্ট্রিন্ডাতে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে দায় স্বীকার করেনি হুথিরা। তবে  বিদ্রোহীদের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বার্তাসংস্থা এপিকে শীঘ্রই একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেওয়ার কথা জানিয়েছেন।

/এএকে/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের