গাজার হাসপাতাল থেকে ৮০ হামাস সদস্যকে গ্রেফতারের দাবি ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক
১৭ ডিসেম্বর ২০২৩, ১৯:৩০আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ২২:৪৭

অবরুদ্ধ গাজার হাসপাতালে অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করেছে ইসরায়েল। সেই সঙ্গে হাসপাতাল থেকে সামরিক কর্মকাণ্ডে লিপ্ত ৮০ জন হামাস সদস্যকে তারা গ্রেফতার করেছে। এদিকে হামাস বলছে, হাসপাতালে ভয়াবহ হত্যাকাণ্ড চালিয়েছে ইসরায়েল। ফ্রান্সের সংবাদমাধ্যম ফ্রান্স টুয়েন্টি ফোর খবরটি জানিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বুধবার প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী বেশ কয়েকদিন ধরে গাজার কামাল আদওয়ান হাসপাতাল অবরুদ্ধ করে রেখেছিল। তারা রোগীদের কক্ষে গুলি চালায় এবং কর্মীদের আটক করে।

জাতিসংঘের মানবিক সংস্থা বলছে, হাসপাতালের বাইরে অজ্ঞাত স্থান থেকে হাসপাতালের পরিচালক এবং ৭০জন কর্মীকে আটকে রাখা হয়েছে। যাদের আটকে রাখা হয়েছিল তাদের সঙ্গে দুর্ব্যবহার করার খবর পাওয়া গেছে। এরই মধ্যে ইসরায়েলি বাহিনী পাঁচজন চিকিৎসক এবং এক নারী কর্মচারীকে মুক্তি দিয়েছে।

শনিবার, ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা কামাল আদওয়ান হাসপাতালের এলাকায় তাদের কার্যকলাপ সম্পন্ন করেছে। হামাস ওই হাসপাতালটিকে নিয়ন্ত্রণ কেন্দ্র হিসেবে ব্যবহার করত। সেনারা আনুমানিক ৮০ জন সন্ত্রাসীকে আটক করেছে এবং ওই এলাকায় তাদের সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করেছে।

ইসরায়েলের সেনাবাহিনী আরও বলছে, হাসপাতালের কর্মীদের জিজ্ঞাসা করা হলে তারা বলে অস্ত্রগুলো ইনকিউবেটরে লুকানো ছিল।

এদিকে শনিবার এক বিবৃতিতে, হামাস ইসরায়েলি সেনাদের হাসপাতালের ভিতরে একটি ভয়াবহ গণহত্যা চালানোর জন্য অভিযুক্ত করেছে। তারা হাসপাতালে আশ্রয় নেওয়া মানুষদের ওপর বুলডোজার চালিয়ে ধ্বংসযজ্ঞ চালিয়ছে।  এ ঘটনায় কয়েকজনের প্রাণহানি ঘটেছে।

/এসএসএস/
সম্পর্কিত
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের