লেবাননে হিজবুল্লাহর অবকাঠামোতে ইসরায়েলের হামলা

আন্তর্জাতিক ডেস্ক
১৮ ডিসেম্বর ২০২৩, ১৭:৫৩আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ১৮:০১

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অবকাঠামোতে হামলা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। সোমবার (১৮ ডিসেম্বর) একটি ইসরায়েলি টিলিভিশন এই তথ্য প্রচার করেছে। তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি এই খবর  জানিয়েছে।

রবিবার সরকারি কেএএন টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ লেবাননের ইয়ারুন অঞ্চল থেকে ইসরায়েলের দিকে অ্যান্টি-ট্যাঙ্ক রকেট উৎক্ষেপণের চেষ্টাকারী একটি দলকে লক্ষ্যবস্তু করেছে ইসরায়েলের একটি যুদ্ধবিমান।

গত শনিবার সীমান্তে আটটি ইসরায়েলি সামরিক পয়েন্টকে লক্ষ্যবস্তু করার ঘোষণা দিয়েছিল হিজবুল্লাহ।

২০০৬ সালে হিজবুল্লাহ এবং ইসরায়েলি সেনাদের মধ্যে পূর্ণ মাত্রায় যুদ্ধ হওয়ার পর থেকে প্রায়ই গুলি বিনিময় করে আসছে উভয় পক্ষ। ফলে লেবানন-ইসরায়েল সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

হিজবুল্লাহ প্রকাশিত পরিসংখ্যান অনুসারে,সম্প্রতি ৮ অক্টোবর উভয় পক্ষের মধ্যে প্রথম সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত অন্তত ১০৯ হিজবুল্লাহ সদস্য নিহত হয়েছে।

৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের আন্তঃসীমান্ত হামলার পর গাজা উপত্যকায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েলের সামরিক বাহিনী। এই উত্তেজনা লেবানন-ইসরায়েল সীমান্তেও ছড়িয়ে পড়েছে

/এএকে/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী