গাজায় হামলার তীব্রতা বাড়ানোর অঙ্গীকার নেতানিয়াহুর

আন্তর্জাতিক ডেস্ক
২৫ ডিসেম্বর ২০২৩, ২৩:১৫আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৩, ২৩:১৫

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের সেনাবাহিনীর লড়াইয়ের তীব্রতা আরও বাড়বে। সোমবার (২৫ ডিসেম্বর) নিজ দলের নেতা-কর্মীদের বলেছেন, সকালে তিনি গাজা সফর করেছেন এবং সেখানে সামরিক অভিযান শেষ হওয়ার মতো অবস্থায় পৌঁছায়নি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ক্ষমতাসীন লিকুদ পার্টির এক বৈঠকে নেতানিয়াহু বলেছেন, গাজায় ইসরায়েলি সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। এসময় তাদের লড়াই অব্যাহত রাখতে বলেছেন।

তিনি বলেন, তারা আমাকে মাত্র একটি বিষয় বলেছে: আমরা থামব না এবং শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব। তাই আমরা থামব না। আগামী দিনগুলোতে লড়াই আরও তীব্র হবে। এটি একটি দীর্ঘ লড়াই হবে এবং লড়াইয়ের অবসান এখনও অনেক দূরে।

৭ অক্টোবর গাজার  শাসক গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যকার সংঘাতের শুরু হয়। ওই দিন হামাস যোদ্ধারা ইসরায়েলে হামলা চালিয়ে প্রায় ১২০০ জনকে হত্যা ও ২৪০ জনকে জিম্মি করে গাজায় নিয়ে আসে। জবাবে গাজায় ইসরায়েলি হামলায় ২০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েলের দাবি, শতাধিক ব্যক্তিকে মুক্তি দেওয়ার পর এখনও গাজায় ১৩২ জন জিম্মি রয়েছেন।

হামাসকে ধ্বংসের প্রতিজ্ঞা করা নেতানিয়াহু এমন সময় এই মন্তব্য করলেন যখন ইসরায়েলের কট্টর মিত্র যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন গাজায় অভিযানের তীব্রতা কমিয়ে আনা উচিত।

এদিকে, ইসরায়েল ও আরব সংবাদমাধ্যমের খবরে দাবি করা হয়েছে, ফিলিস্তিন ও ইসরায়েলের সংঘাত অবসানে একটি যুদ্ধবিরতির পরিকল্পনা তুলে ধরেছে মিসর। এতে দেড় মাসের যুদ্ধবিরতিতে ধাপে ধাপে ইসরায়েলি জিম্মি ও ফিলিস্তিনি বন্দিদের মুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে। পরে ইসরায়েলি অভিযান স্থগিত হবে।

তবে এখন পর্যন্ত ইসরায়েল ও হামাস যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করে আসছে।  

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম