ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলকে আরব বিশ্বের বার্তা দিলেন ব্লিঙ্কেন

আন্তর্জাতিক ডেস্ক
০৯ জানুয়ারি ২০২৪, ২২:২৫আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ২২:৪২

গাজায় যুদ্ধের তীব্রতা কমানোর সর্বশেষ মিশনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন আরব দেশগুলোর বার্তা ইসরায়েলের কাছে তুলে ধরেছেন। মঙ্গলবার (৯ জানুয়ারি) তিনি ইসরায়েলি নেতাদের বলেছেন, এখনও আরব দেশগুলো ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার সুযোগ রয়েছে। যদি তারা একটি কার্যকর ফিলিস্তিনি রাষ্ট্রের পথ তৈরি করেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

অক্টোবরের শুরু থেকে মধ্যপ্রাচ্যে চতুর্থ সফরে রয়েছেন ব্লিঙ্কেন। তার অতীতের সফরগুলো সহিংসতার তীব্রতা কমাতে ব্যর্থ হয়েছে। মঙ্গলবার তিনি বলেছেন, জর্ডান, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে দুই দিনের সফরে যে-সব আলাপ হয়েছে তা তুলে ধরবেন।

মঙ্গলবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন ব্লিঙ্কেন। ইসরায়েলি যুদ্ধকালীন মন্ত্রিসভার সঙ্গেও তার বৈঠক করার কথা রয়েছে। 

ইতোমধ্যে ব্লিঙ্কেন বলেছেন, গাজার বেসামরিকদের সুরক্ষা ও মানবিক ত্রাণ সরবরাহের জন্য ইতিবাচক পদক্ষেপের বিষয়টি তিনি তুলে ধরবেন। সোমবার দিবাগত রাতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, গাজা থেকে কিছু সেনা প্রত্যাহারে ইসরায়েলকে নীরবে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র।

মধ্যপ্রাচ্যে ব্লিঙ্কেনের বৈঠকগুলোর মূল এজেন্ডায় রয়েছে গাজা যুদ্ধের অবসানে ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতের একটি দীর্ঘমেয়াদি সমাধানের পথ খোঁজা। আরব মিত্রদের সঙ্গে বৈঠকের পর তিনি বলেছেন, তারা ইসরায়েলকে স্বীকৃতি দিতে চায়, এটি ইসরায়েলেরও দীর্ঘদিনের প্রত্যাশা। কিন্তু এমন কিছুর জন্য অবশ্যই একটি ফিলিস্তিনি রাষ্ট্রের বাস্তব সম্মত পথ থাকতে হবে।

ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীকে মঙ্গলবার ব্লিঙ্কেন বলেছেন, আমি মনে করি প্রকৃত সুযোগ রয়েছে। কিন্তু আমাদের নিশ্চিত করতে হবে যেন আর কখনও ৭ অক্টোবরের মতো ঘটনা না ঘটে এবং ভিন্ন ও আরও ভালো ভবিষ্যতের জন্য কাজ করতে হবে।

ইতোমধ্যে মার্কিন সহযোগিতায় সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সঙ্গে ২০২০ সালে সম্পর্ক স্বাভাবিক করেছে ইসরায়েল। গাজায় যুদ্ধ শুরুর আগে সৌদি আরবের সঙ্গেও সম্পর্ক স্থাপনে কাজ এগিয়ে যাচ্ছিলো।  

/এএ/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান