সিরিয়ায় জর্ডানের বিমান হামলায় নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক
১৮ জানুয়ারি ২০২৪, ১৮:১৫আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ১৮:১৫

সিরিয়ার দক্ষিণাঞ্চলে জর্ডানের সন্দেহভাজন বিমান হামলায় শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন। সিরিয়ার স্থানীয় সংবাদমাধ্যম ও একটি নজরদারি সংস্থা জানিয়েছে, বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে এই হামলা হয়। জর্ডানি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে এই বিষয়ে কোনও মন্তব্য করেনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

জর্ডানের সেনাবাহিনী গত কয়েক সপ্তাহ ধরে মাদকপাচারকারীদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে। গত সপ্তাহে কথিত ইরানপন্থি মিলিশিয়াদের সঙ্গে সংঘর্ষের পর এই পদক্ষেপ নিচ্ছে জর্ডান।

সিরিয়ার স্থানীয় একটি সংবাদমাধ্যম বলেছে, জর্ডানের বিমান হামলায় দক্ষিণাঞ্চলীয় সুওয়ায়দা প্রদেশের আরমান শহরের দুটি বাড়িতে আঘাত হানে। এতে হতাহতের ঘটনা ঘটে।

আরেক সংবাদমাধ্যম বলেছে, একই সময়ে জর্ডান সীমান্তের কাছে আরেকটি আবাসিক এলাকাতেও বিমান হামলা হয়েছে। হামলায় ১০ বেসামরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশু, পাঁচ নারী ও তিন পুরুষ রয়েছেন। তবে এতে জর্ডান হামলা চালিয়েছে বলে উল্লেখ করা হয়নি।

সিরিয়ায় সংঘাতের ওপর নজর রাখা দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, সুওয়ায়দাতে জর্ডানের বিমান হামলায় দুই শিশুসহ ৯জন নিহত হয়েছেন।

জর্ডান ও দেশটির পশ্চিমা মিত্ররা মাদকপাচার বৃদ্ধির জন্য লেবাননভিত্তিক হিজবুল্লাহসহ ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলোকে দায়ী করে আসছে। সিরিয়ার দক্ষিণাঞ্চলের বেশিরভাগ নিয়ন্ত্রণ করছে এসব গোষ্ঠী। ইরান ও হিজবুল্লাহ এমন অভিযোগ অস্বীকার করেছে।

 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম