গাজায় ইসরায়েলি যুদ্ধে বেসামরিকদের বিরুদ্ধে অপরাধ

আইসিসির তদন্ত চেয়ে চিলি ও মেক্সিকোর আহ্বানকে স্বাগত জানালো ফিলিস্তিন

আন্তর্জাতিক ডেস্ক
১৯ জানুয়ারি ২০২৪, ২১:০১আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪, ২১:০১

গাজায় ইসরায়েলি যুদ্ধে বেসামরিকদের বিরুদ্ধে অপরাধ তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)-কে অনুরোধ জানিয়েছে চিলি ও মেক্সিকো। তাদের এই আহ্বানকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

শুক্রবার ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এই অনুরোধ আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য সবচেয়ে উদ্বেগের গুরুতর অপরাধ ঠেকানো, তদন্ত ও বিচার করার আদালতটির ম্যান্ডেট বাস্তবায়ন করার তাগিদকে তুলে ধরছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরায়েলি কর্মকর্তারা থামছেন না, তারা গণহত্যামূলক যুদ্ধ চালিয়ে যাচ্ছেন।

এর আগে বৃহস্পতিবার গাজায় বেসামরিকদের বিরুদ্ধে সংঘটিত অপরাধ তদন্তের জন্য আইসিসির প্রতি আহ্বান জানিয়েছে।

আর চিলির রাজধানী সান্তিয়াগোতে পররাষ্ট্রমন্ত্রী আলবার্তো ভ্যান ক্লাভেরেন এক সংবাদ সম্মেলনে বলেছেন, ফিলিস্তিনি বা ইসরায়েলি কর্তৃক হোক না কেন, সম্ভাব্য যেকোনও যুদ্ধাপরাধ তদন্তকে তার দেশ স্বাগত জানায়।

উল্লেখ্য, ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণে হামাসের হামলার জবাবে গাজায় আগ্রাসন চালাচ্ছে ইসরায়েলের সেনাবাহিনী। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, এখন পর্যন্ত গাজায় প্রায় ২৫ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। অঞ্চলটির মোট জনসংখ্যার ৮৫ শতাংশই বাস্তুচ্যুত হয়েছে। 

/এএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী