সিরিয়ায় ইসরায়েলি বোমা হামলায় নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক
২০ জানুয়ারি ২০২৪, ১৮:৩০ আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ১৫:৫০

সিরিয়ায় ইসরায়েলি বোমা হামলায় ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) বেশ কয়েকজন সদস্যসহ পাঁচজন নিহত হয়েছেন। শনিবার (২০ জানুয়ারি) রাজধানী দামেস্কের একটি আবাসিক ভবন লক্ষ্য করে এই বিমান হামলা করেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

বোমা হামলার লক্ষ্যস্থান উল্লেখ করে সিরিয়ান আরব বার্তা সংস্থা এক প্রতিবেদনে জানিয়েছে, রাজধানী শহর দামেস্কের মাজেহ পাড়ায় বোমা হামলা করা হয়েছে। এই হামলা চালিয়েছে ইসরায়েল।

যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, শহরের একটি চারতলা ভবনকে লক্ষ করে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইসরায়েল। এই বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন।

বিমান হামলার ঘটনা ব্যাখ্যা করে একটি বিশ্বাসযোগ্য সূত্র আল জাজিরাকে জানিয়েছে, আইআরজিসির গোয়েন্দা ইউনিট লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। সেখানে গোয়েন্দা কর্মকর্তা ও তার সহকারীরা এক সঙ্গেই ছিলেন।

প্রতিবেদন থেকে জানা গেছে, ইরানে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে এখন পর্যন্ত কোনও মন্তব্য করেনি ইসরায়েল।

/এসএইচএম/
সম্পর্কিত
নির্বাচনের আগে ইরানে আর হামলা নয়: নেতানিয়াহু
হাইজ্যাক সতর্কবার্তার পর ফ্রাঙ্কফুর্ট-দিল্লি ফ্লাইটের জরুরি অবতরণ
রাশিয়ায় কর্মরত জাপানি সাংবাদিকের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ
সর্বশেষ খবর
প্রিয়জনকে মনের কথা জানাতে চিঠি উৎসব
প্রিয়জনকে মনের কথা জানাতে চিঠি উৎসব
আইসিটি ও ইনোভেশন অ্যাওয়ার্ডে ইউল্যাবের ৪ পুরস্কার
আইসিটি ও ইনোভেশন অ্যাওয়ার্ডে ইউল্যাবের ৪ পুরস্কার
রোমার মুখ থেকে জয় ছিনিয়ে নিলো রিয়াল, সিটির মাঠে পিএসজির গোল উৎসব
রোমার মুখ থেকে জয় ছিনিয়ে নিলো রিয়াল, সিটির মাঠে পিএসজির গোল উৎসব
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে পিটুনি, হাসপাতালে ভারসাম্যহীন যুবকের মৃত্যু
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে পিটুনি, হাসপাতালে ভারসাম্যহীন যুবকের মৃত্যু
সর্বাধিক পঠিত
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর