লেবানিজ ভূখণ্ডে ইসরায়েলিদের লক্ষ্যবস্তু করার দাবি হিজবুল্লাহর

আন্তর্জাতিক ডেস্ক
২২ জানুয়ারি ২০২৪, ১৫:০০আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ১৫:০০

লেবানিজ ভূখণ্ডে ইসরায়েলিদের লক্ষ্যবস্তু করার দাবি করেছে হিজবুল্লাহ। সোমবার (২২ জানুয়ারি) এক বিবৃতিতে গোষ্ঠীটি জানিয়েছে, দেশটির অভ্যন্তরে সামরিক অভিযান চালানোর জন্য প্রস্তুত ইসরায়েলি সেনাদের লক্ষ্যবস্তু করেছে তারা। সোমবার (২২ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই খবর জানিয়েছে।

একটি বিবৃতির বরাত দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, ‘গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের এবং তাদের বীরত্বপূর্ণ প্রতিরোধের দৃঢ় সমর্থনেগতরাতে আমরা জারিত ব্যারাকের আশেপাশে একটি ইসরায়েলি বাহিনীকে ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করেছিলাম। তারা লেবাননের ভূখণ্ডের অভ্যন্তরে আগ্রাসন চালানোর প্রস্তুতি নিচ্ছিল।’

বিবৃতিতে জোর দিয়ে বলা হয়, এই হামলার কারণে ‘ইসরায়েলি সেনাদের মধ্যে নিশ্চিত হতাহতের ঘটনা ঘটেছে।’

হিজবুল্লাহ-সংশ্লিষ্ট আল-মায়াদিন টেলিভিশন চ্যানেলও ক্ষেপণাস্ত্র হামলার খবর জানিয়েছে।

গত সপ্তাহে দক্ষিণ লেবাননের আয়তা আল-শাব এলাকায় বিশেষ বাহিনীর অভিযানের একটি বিরল স্বীকৃতি দিয়েছিল ইসরায়েলি মিডিয়া।

/এএকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম