জিম্মিদের মুক্তির দাবিতে ইসরায়েলে আবারও বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক
২৫ জানুয়ারি ২০২৪, ১১:০৯আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ১৭:০১

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রতিরোধ গোষ্ঠী হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের অবিলম্বে মুক্তির দাবিতে আবারও বিক্ষোভ করেছে তাদের স্বজনসহ শতাধিক মানুষ। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়ির কাছে বিক্ষোভের পর বুধবার (২৪ জানুয়ারি) তেল আবিবের প্রধান মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষোভকারীরা। এসময় নেতানিয়াহু সরকারকে জিম্মিদের মুক্তির দাবিতে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য চাপ দেন তারা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই খবর জানিয়েছে।

ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবিতে তেল আবিবের মহাসড়কে এক বিক্ষোভকারী। ছবি: রয়টার্স

জিম্মিদের মুক্তির দাবিতে তাদের পরিবার এবং সমর্থকদের সর্বশেষ প্রতিবাদের ঘটনা ছিল এটি। প্রতিবাদকারীদের অভিযোগ, নেতানিয়াহু এবং তার প্রশাসন জিম্মিদের নিরাপদভাবে ফিরিয়ে আনার প্রচেষ্টায় যথেষ্ট কাজ করছেন না।

বিক্ষোভকারীরা ইসরায়েলি সামরিক ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিকটবর্তী সদর দফতরের বাইরের দিকে বিক্ষোভ নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এর আগেই তাদের আয়লোন হাইওয়ে থেকে সরিয়ে দেন ইসরায়েলি পুলিশ।

সড়ক অবরোধ করে বসে থাকা এক বিক্ষোভকারীকে টেনে ওঠানোর চেষ্টা করছে ইসরায়েলি পুলিশ। ছবি: এপি

বিক্ষোভকারীদের কিছু ছবিও প্রকাশ করেছে আল-জাজিরা। এসব ছবিতে তাদের সড়ক অবরোধ করে রাখতে দেখা যায়। আরেকটি ছবিতে এক পুলিশ সদস্যকে সড়কে বসে পড়া একজনকে টেনে ওঠানোর চেষ্টা করতে দেখা গেছে।  

/এএকে/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের