হুথিদের জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক
২৭ জানুয়ারি ২০২৪, ১৮:০০আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ১৮:০০

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের একটি জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি করেছে যুক্তরাষ্ট্র। শনিবার (২৭ জানুয়ারি) ইউএস সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, আত্মরক্ষা প্রচেষ্টার অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে। তাদের দাবি, এই ক্ষেপণাস্ত্রটি ইয়েমেন থেকে লোহিত সাগরের দিকে উৎক্ষেপণের জন্য প্রস্তুত ছিল। এডেন উপসাগরে তেলবাহী একটি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার পর এই হামলাটি করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম স্কাই নিউজ এই খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র বলেছে, লোহিত সাগরের দিকে লক্ষ্যবস্তু করা একটি হুথি বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের দিকে ‘আত্মরক্ষামূলক’ হামলা চালিয়েছে তারা।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের মতে, ওই ক্ষেপণাস্ত্রটি ‘নিক্ষেপের জন্য প্রস্তুত’ রাখা ছিল।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘মার্কিন বাহিনী ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত এলাকায় ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করেছে এবং এটিকে এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজ এবং মার্কিন নৌবাহিনীর জাহাজের জন্য একটি আসন্ন হুমকি হিসেবে নির্ধারণ করেছে। পরে আত্মরক্ষার জন্য মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করেছে।’

/এএকে/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের