ইয়েমেনে হুথি নিয়ন্ত্রিত অঞ্চলে আবারও যুক্তরাষ্ট্রের হামলা

আন্তর্জাতিক ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:১৯আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৪৮

ইয়েমেনে ইরানপন্থি হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত অঞ্চলে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। রবিবার (১৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর কেন্দ্রীয় কমান্ড জানিয়েছে, শনিবার দিবাগত রাতে এসব হামলা চালানো হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে মার্কিন সেনাবাহিনীর কেন্দ্রীয় কমান্ড বলেছে, হামলায় তিনটি জাহাজবিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র, একটি মনুষ্যবিহীন ডুবোযান এবং একটি মনুষ্যবিহীন নৌযানে আঘাত করা হয়েছে।

মার্কিন সেনাবাহিনী বলেছে, এই ক্ষেপণাস্ত্র ও নৌযানগুলো ওই সামুদ্রিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজ ও বাণিজ্যিক নৌযানের জন্য আসন্ন হুমকি বলে নিশ্চিত হওয়া গেছে।

হুথিদের নিয়ন্ত্রণে রয়েছে ইয়েমেনের বেশিরভাগ ভূখণ্ড। গাজায় ইসরায়েল-হামাস যুদ্ধে ফিলিস্তিনিদের সমর্থনে লোহিত সাগরে বাণিজ্যিক ও সামরিক নৌযান লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে গোষ্ঠীটি। ইসরায়েল গাজায় আক্রমণ বন্ধ না করা পর্যন্ত ইসরায়েলগামী বা ইসরায়েল সংশ্লিষ্ট নৌযানে হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে তারা। সর্বশেষ লোহিত সাগরে ভারতগামী একটি ব্রিটিশ তেল ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করে হুথিরা।

হুথিদের হামলা প্রতিহত করতে যুক্তরাষ্ট্র এককভাবে ও যুক্তরাজ্যের সঙ্গে যৌথভাবে ইয়েমেনে গোষ্ঠীটির অবস্থানে একাধিক হামলা চালিয়েছে।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম