ইয়েমেনে হুথিদের লক্ষ্য করে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নতুন হামলা

আন্তর্জাতিক ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১০:১১আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২২

ইয়েমেনে হুথিদের অন্তত ১৮টি লক্ষ্যবস্তুতে নতুন করে যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। পেন্টাগন জানিয়েছে, হুথিদের ওপর দুই মিত্র দেশের চতুর্থ দফা যৌথ অভিযান এটা। রবিবার (২৫ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

হামলার পর যুক্তরাষ্ট্র জানিয়েছে,শনিবারের এসব হামলায় হুথিদের স্টোরেজ সুবিধা, ড্রোন, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার এবং একটি হেলিকপ্টারকে লক্ষ্যবস্তু করা হয়। আর যুক্তরাজ্য বলছে, সশস্ত্র এই গোষ্ঠীর সক্ষমতাকে আরও কোণঠাসা করতে কাজ করেছে মিত্ররা।

ইরান-সমর্থিত হুথিরা লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বাণিজ্য রুট দিয়ে যাতায়াতকারী ইসরায়েল ও পশ্চিমা দেশগুলোর সঙ্গে যুক্ত জাহাজগুলোতে হামলা অব্যাহত রেখেছে। গাজায় ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তারা হামলা চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছে।

হুথিরা রাজধানী সানাসহ ইয়েমেনের বিশাল অংশ নিয়ন্ত্রণ করে। তাই বিশ্বের সবচেয়ে ব্যস্ত শিপিং লেনগুলির অন্যতম লোহিত সাগরে হামলা চালানো তাদের জন্য বেশ সহজ।

তাদের এসব হামলার জবাবদিতেই পাল্টা অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পেন্টাগন।

লোহিত সাগর থেকে মিসরের সুয়েজ খাল হয়ে যেসব জাহাজ ইউরোপে যেত; সেসব জাহাজকে এখন আফ্রিকা ঘুরে যেতে হচ্ছে। এর ফলে গ্লোবাল সাপ্লাই চেইনগুলি মারাত্মক ক্ষতি ও ক্রমবর্ধমান খরচের সম্মুখীন হচ্ছে৷

হামলার পর এক যৌথ বিবৃতিতে বলা হয়, নভেম্বরের মাঝামাঝি থেকে বাণিজ্যিক ও নৌ জাহাজে ৪৫টির বেশি হামলা চালিয়েছে হুথিরা। যা বিশ্ব অর্থনীতির পাশাপাশি  আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ।

বিবৃতিতে শনিবারের হামলাকে প্রয়োজনীয় ও আনুপাতিক বলে উল্লেখ করেছে পেন্টাগন। হুথিদের ৮টি স্থানে ১৮টি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। অস্ট্রেলিয়া, বাহরাইন, কানাডা, ডেনমার্ক, নেদারল্যান্ডস এবং নিউজিল্যান্ডের সমর্থনে এই হামলা চালানো হয় বলেও জানানো হয়েছে।

/এস/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম