রমজানে আল-আকসায় নামাজ পড়তে দিতে ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক
২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫৫আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০৮

পবিত্র রমজান মাসে জেরুজালেমের আল-আকসা মসজিদে ফিলিস্তিনি মুসলমানদের নামাজ পড়তে দেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার (২৮ ফেব্রুয়ারি) ইসরায়েলের প্রতি এই আহ্বান জানিয়েছে পশ্চিমা এই দেশটি। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

রমজান মাস উপলক্ষে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার সাংবাদিকদের বলেন, আগের মতো এ রমজানেও মুসল্লিদের আল-আকসা মসজিদে প্রবেশের জন্য  ইসরায়েলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

ফিলিস্তিনিদেরকে আল-আকসায় নামাজ পড়তে না দেওয়ার কথা বলেছিলেন ইসরায়েলের ডানপন্থি একজন মন্ত্রী। সেই পরিপ্রেক্ষিতে এমন আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

১০ বা ১১ মার্চ পবিত্র রমজান মাস শুরু। জেরুজালেমে মুসল্লিদেরকে কীভাবে বিবেচনা করা হবে, সেটা মূল্যায়ন করছে ইসরায়েল।

গত সপ্তাহে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা-বিষয়ক মন্ত্রী ইতামার বেন-গ্যভির বলেন, রোজার মাসে পশ্চিম তীরের ফিলিস্তিনিদেরকে জেরুজালেমে প্রবেশ করতে দেওয়া হবে না।

/এসএইচএম/
সম্পর্কিত
পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা
খাবার, ক্ষোভ আর সংহতিতে গতি পাচ্ছে যন্তর মন্তরের আন্দোলন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কিস্তিতে পণ্য কেনা ক্রেতার মৃত্যু, পরিবারকে লাখ টাকার সহায়তা দিলো ওয়ালটন
কিস্তিতে পণ্য কেনা ক্রেতার মৃত্যু, পরিবারকে লাখ টাকার সহায়তা দিলো ওয়ালটন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নগদের ক্যারিয়ার ফেস্ট, চাকরি পেলেন ৫ শিক্ষার্থী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নগদের ক্যারিয়ার ফেস্ট, চাকরি পেলেন ৫ শিক্ষার্থী
প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: জামায়াত সেক্রেটারি
প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: জামায়াত সেক্রেটারি
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
সর্বাধিক পঠিত
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের