ফিলিস্তিনিদের বাড়িতে ইসরায়েলি হামলা, নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক
০২ মার্চ ২০২৪, ১৫:৫৩আপডেট : ০২ মার্চ ২০২৪, ১৫:৫৩

অবরুদ্ধ গাজা উপত্যকার দেইর আল বালাহ ও জাবালিয়া শিবিরে ফিলিস্তিনিদের বাড়িতে বিমান হামলা করেছে ইসরায়েলি বাহিনী। শনিবার (২ মার্চ)  তিনটি বাড়ি লক্ষ করে এই হামলায় ১৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণায়ের এক সূত্র জানিয়েছে, এই হামলায় অন্তত কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। ইসরায়েলের হামলা করা এই বাড়িতে ৭০ জন উদ্বাস্তু বাস করতেন।

ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, মধ্য গাজার দেইর আল বালাহ অঞ্চলের দুইটি বাড়িতে বিমান হামলা করেছে ইসরায়েলি বাহিনী। এই হামলায় ১৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এ দিকে দক্ষিণ গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের একটি বাড়িতে বিমান হামলা করেছে ইসরায়েল। এই হামলায় দুইজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলি আগ্রাসনের আজ ১৪৮তম দিন। ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৩০ হাজান ৩২০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭১ হাজার ৫৩৩ জন।

অপরদিকে, হামাসের হামলায় এক হাজার ১৩৯ জন ইসরায়েলি নিহত হয়েছেন।

/এসএইচএম/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী