গাজায় মৃত্যুর প্রহর গুনছে ক্ষুধার্ত শিশুরা

আন্তর্জাতিক ডেস্ক
০৩ মার্চ ২০২৪, ১৪:৩৭আপডেট : ০৩ মার্চ ২০২৪, ১৪:৪২

গাজায় যুদ্ধরত উভয়পক্ষকে এখনই যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন ইউনিসেফের প্রধান ক্যাথরিন রাসেল। ভয়াবহ অপুষ্টিতে ভোগা গাজার প্রতিটি শিশু যেন এক একটি মিনিট গণনা করছে বলেও উল্লেখ করেছেন তিনি। রবিবার (৩ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে।

এদিকে গাজার রাফাহ, দেইর এল-বালাহ ও খান ইউনিসে রাতভর হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

ইসরায়েলি বাহিনী দক্ষিণ গাজার রাফাহ শহরের একটি আবাসিক ভবনে ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় অন্তত ১৪ ফিলিস্তিনি নিহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে অনেকে।

রাফাহ শহরে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবুতে ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত ১১ জন নিহত হওয়ার কয়েক ঘণ্টা পর শনিবার সন্ধ্যায় এই হামলা হয়।

প্রত্যক্ষদর্শীদের মতে,রাফাহ-তে সর্বশেষ হামলার ফলে আল সালাম আশেপাশের একটি চারতলা ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে,  অন্তত ছয় শিশু নিহত ও আরও কয়েকজন আহত হয়েছে। আরো অনেক বেসামরিক নাগরিক - নারী ও শিশু এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়াদের উদ্ধারে ভারী যন্ত্রপাতি ও উদ্ধার সরঞ্জাম  দরকার, কিন্তু তা নেই। এমনকি সেখানে জ্বালানিরও অভাব রয়েছে।

গত ছয় মাসের যুদ্ধ যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গাজা। এমন পরিস্থিতিতে আজ রবিবার কায়রোতে আবারও যুদ্ধবিরতি আলোচনা শুরু হওয়ার কথা।

এদিকে, হামাসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, ইসরায়েল যদি হামাসের দাবিগুলো মেনে নেয়, তাহলে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করা সম্ভব।

/এস/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের