ইসরায়েলি হামলার মধ্যেই কাতারে ধুঁকছে যুদ্ধবিরতি আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক
২৪ মার্চ ২০২৪, ১১:৩০আপডেট : ২৪ মার্চ ২০২৪, ১৩:০০

গাজার খান ইউনিসের আল-আমাল হাসপাতালে ইসরায়েলি সেনাদের গুলিতে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির এক স্বেচ্ছাসেবী নিহত হয়েছে। শনিবার (২৩ মার্চ) আবারও ত্রাণের জন্য অপেক্ষারত ফিলিস্তিনিদের ওপর গুলি চালায় ইসরায়েলি সেনাবাহিনী। যুদ্ধবিরতি আলোচনা নিয়ে একমত হতে পারেননি হামাস ও ইসরায়েলি প্রতিনিধিরা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, গাজার দক্ষিণাঞ্চলের আল-কুয়েত গোলচত্বরে অপেক্ষা করছিল ক্ষুধার্ত ফিলিস্তিনিরা। তাদের ভিড়ের মধ্যেই ভারি অস্ত্র ও বন্দুক দিয়ে অবিরাম গুলি চালায় ইসরায়েলি সেনাবাহিনী। এতে অন্তত ১৯ জন নিহত হয়েছে। আহত কমপক্ষে ২৩ জন।

শনিবার এক বিবৃতিতে গাজার মিডিয়া অফিস জানিয়েছে, আহতদের স্থানীয় আহলি আরাব হাসপাতালে নেওয়া হয়েছে। কিন্তু যেহেতু গাজার স্বাস্থ্যসেবা ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে, তাই অনেককেই খোলা আকাশের নীচেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে, কাতারের রাজধানী দোহায় গাজা যুদ্ধবিরতি আলোচনার কোন অগ্রগতি হয়নি। হামাস কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের নতুন প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। যুদ্ধবিরতির সময়কাল এবং ইসরায়েলি ও ফিলিস্তিনি বন্দি মুক্তি নিয়ে একমত হতে পারেনি ইসরায়েল ও হামাস।

গাজায় স্থায়ী যুদ্ধবিরতি চায় হামাস। সেই সঙ্গে ফিলিস্তিন থেকে ইসরায়েলি সেনাদের পুরোপুরি প্রত্যাহার করে নেওয়ারও দাবি জানিয়েছে তারা। বিনিময়ে পর্যায়ক্রমে ১০০ ইসরায়েলি বন্দীকে মুক্তি দেওয়া হবে।

আর ইসরায়েলি প্রতিনিধিরা জানিয়েছেন, প্রতিদিন ২০০০ বাস্তুচ্যুত ফিলিস্তিনিকে ঘরে ফিরতে দেবে তারা। এতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের রাফাহ শহর ছাড়তে অন্তত ২ বছর সময় লাগবে বলে জানিয়েছে হামাস। যুদ্ধবিরতির আলোচনাকে প্রহসন বলে উল্লেখ করেছে তারা।

গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি অভিযানে অন্তত ৩২ হাজার ১৪২ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত কমপক্ষে ৭৪ হাজার ৪১২ জন। আর হামাসের হামলায় এক হাজার ১৩৯ ইসরায়েলি নিহত হয়েছে। 

/এস/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম