ইসরায়েলের সঙ্গে উত্তেজনা এড়াতে ইরানের প্রতি তুরস্কের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক
১৪ এপ্রিল ২০২৪, ১৯:৫১আপডেট : ১৪ এপ্রিল ২০২৪, ২০:০৬

ইরানকে ইসরায়েলের সঙ্গে উত্তেজনা এড়াতে আহ্বান জানিয়েছে তুরস্ক। রবিবার (১৪ এপ্রিল) ইরানি পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দোল্লাহিয়ানের সঙ্গে ফোনালাপে এই আহ্বান জানান তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। কূটনৈতিক সূত্রকে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইরানের শীর্ষ কূটনীতিককে ফিদান বলেছেন, আঙ্কারা চায় না মধ্যপ্রাচ্যে আরও উত্তেজনা ছড়াক।

সিরিয়ার ইরানি কনস্যুলেটে হামলার জবাবে ইসরায়েলে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর তিনি এই আহ্বান জানালেন।

জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা সমাপ্ত হয়েছে।

তুর্কি কূটনৈতিক সূত্র জানিয়েছে, তিনি আরও বলেছেন ইরান হামলার শিকার না হলে আর আক্রমণ করবে না।

গত ১ এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানি কনস্যুলেটে হামলার বদলা হিসেবে শনিবার স্থানীয় সময় রাত ৮টার দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়া শুরু করে ইরান। ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে এটিই ইরানের প্রথম কোনও সরাসরি হামলা।

ইসরায়েল দাবি করেছে, ইরানের ছোড়া ৩০০টিরও বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই ঠেকিয়ে দেওয়া হয়েছে। রবিবার (১৪ এপ্রিল) এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ৯৯ শতাংশই প্রতিরোধ করেছে তারা ও মিত্র বাহিনী।

 

/এএ/এমওএফ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী