স্বার্থে আঘাত করলে কঠোর জবাব দেবে ইরান: রাইসি

আন্তর্জাতিক ডেস্ক
১৬ এপ্রিল ২০২৪, ১৭:০২আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ১৭:০২

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, ইরানির স্বার্থের বিরুদ্ধে যেকোনও পদক্ষেপের কঠোর জবাব দেওয়া হবে। ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নিতে ইসরায়েলের হুমকির এক দিন পর মঙ্গলবার (১৬ এপ্রিল) তিনি এ কথা বলেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানিকে ইরানের প্রেসিডেন্ট বলেছেন, আমরা দৃঢ়তার সঙ্গে ঘোষণা করছি যে, এমনকি ক্ষুদ্র ইরানি স্বার্থের বিরুদ্ধে যেকোনও পদক্ষেপ গ্রহণকারীদের বিরুদ্ধে কঠোর, বিস্তৃত ও বেদনাদায়ক জবাব দেওয়া হবে।

সোমবার ইসরায়েলি সেনাপ্রধান হারজি হালেভি বলেছিলেন, ইরানের হামলার পাল্টা পদক্ষেপ নিশ্চিতভাবে নেওয়া হবে।

১ এপ্রিল সিরিয়ায় ইরানি কনস্যুলেটে ইসরায়েলের সন্দেহভাজন হামলার প্রতিক্রিয়ায় ইরান শনিবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে কয়েকশ’ ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

সোমবার রাতে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আলি বাঘেরি কানি বলেছিলেন, ইসরায়েলি পাল্টা হামলার জবাব তাৎক্ষণিকভাবে দেবে তেহরান। প্রতিক্রিয়া দেখাতে আরও ১২ দিন অপেক্ষা করবে না।

 

/এএ/
সম্পর্কিত
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান